somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিউজিল্যান্ড ন্যাচারাল বাংলাদেশ

২২ শে আগস্ট, ২০১৩ ভোর ৬:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহরে নতুন আইসক্রিম পার্লার ওপেন হয়েছে, আর পেটপূজারী সেখানে যাবেনা তা কি হয়? এমনিতে আলাদা ভাবে কয়েকজনের একাধিকবারই যাওয়া হয়েছে কিন্তু পেটপূজারীর মূল সদস্যরা মিলে গত ১৯ আগস্ট হানা দিয়েছিলাম নিউজিল্যান্ড ন্যাচারাল বাংলাদেশ এর আখড়ায়। আজ সেই আইসক্রিম পার্লার নিয়েই কিছু কথা বলবো।

ঢাকা শহরের অভিজাত এলাকা বলে খ্যাত বনানী ১১ নম্বর রোডের ১০০ নম্বর বাড়ির ২য় তলায় এর অবস্থান। সিঁড়ি দিয়ে উঠতেই দরজা খুলে আপনাকে স্বাগতম জানাবে কালো ইউনিফর্ম পরিহিত কিছু সুদর্শন যুবক। সুন্দর ইনটেরিওরের এই আইসক্রিম পার্লারে দুইজন, তিনজন, চারজন কিংবা একদল আড্ডাবাজ বন্ধুবান্ধব নিয়েও আপনি বসে যেতে পারেন চেয়ার টেনে। আড্ডা দিবেন আর সেই ফাঁকে নিবেন আইসক্রিমের এক জাদুকরি স্বাদ। টেবিলে রাখা আইসক্রিমের মেন্যুবুক থেকে সিদ্ধান্ত নিতে পারছেন না? চিন্তা নেই, চলে যান মূল কাউন্টারে। সবগুলো আইটেম একটু করে টেস্ট করার সুযোগ পাবেন। এবার নিজের পছন্দের আইসক্রিমটি অর্ডার করে আবার বসে যান আড্ডাবাজীতে। অল্প কিছুক্ষনের মধ্যেই আপনার টেবিলে হাজির হয়ে যাবে সুসজ্জিত আইসক্রিম।

আইসক্রিম যে শুধু কাপ, কোন বা গোলাকার পাত্রে নিয়ে খাওয়ার জিনিস নয়, সেই ধারনাটাই পুরো পালটে যাবে এখানে এলে। বিভিন্ন ধরনের আকর্ষণীয় পরিবেশন পাত্রে করে আপনাকে পরিবেশন করা কবে সুস্বাদু আইসক্রিম।

ক্লাসিক ভ্যানিলা, হোয়াইট চকোলেট, হকি পকি, ইংলিশ টফি, রেইনবো, কুকি এন্ড ক্রীম, চকলেট ফাজ ব্রাউনী, চকলেট ফ্যান্টাসী, ফরেস্ট ফুড ফ্রোজেন ইয়োগার্ট, স্ট্রব্যারী সারপ্রাইজ, স্ট্রব্যারী চিজ কেক, ম্যাকাডেমিয়া সুপ্রিম, ম্যাঙ্গো সরবেট এরকম বিভিন্ন নামের ২০ ধরনের স্বাদের মজাদার সব আইসক্রীম পাবেন এখানে।

প্রতি স্কুপ আইসক্রিম পাবেন মাত্র ২৫০ টাকায়। আর দুই স্কুপ ৩৫০ এবং ৩ স্কুপ নিতে চাইলে আপনাকে দিতে হবে মাত্র ৫০০ টাকা। আইস্ক্রীম ছাড়াও এখানে পাবেন স্মুদি মিল্কশেক, আইসড ড্রিঙ্কস ও কফি।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে কারণে এবারের বিশ্বকাপও আর্জেন্টিনার ঘরেই উঠবে B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ০৪ ঠা জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৪



কারণ আর্জেন্টিনা দুর্দান্ত, মেসি-মার্তিনেজরা অপ্রতিরোধ্য। আর্জেন্টিনা এখন পর্যন্ত এই বিশ্বকাপের সবগুলো ম্যাচেই একছত্র আধিপত্য দেখিয়ে জয়লাভ করে প্রবল বেগে ফাইনালের দিকে ধ্বাবিত হচ্ছে। আশা করা যাচ্ছে গতবারের... ...বাকিটুকু পড়ুন

ইরানে দরীদ্রদের হাতে নগদ টাকা পৌঁছানোর নীতি বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:১৭



ইরানের ২০১০ সালে প্রবর্তিত 'টার্গেটেড ক্যাশ ট্রান্সফার' বা সরাসরি গরিবের হাতে নগদ টাকা পৌঁছানোর নীতিটি বিশ্ব অর্থনীতি ও সমাজবিজ্ঞানের ইতিহাসে অন্যতম বৃহত্তম এবং সবচেয়ে সাহসী পরীক্ষা হিসেবে স্বীকৃত। বিশ্বব্যাংকের... ...বাকিটুকু পড়ুন

নিউইয়র্কের ডায়েরী ২: এভাবেই জীবন কেটে যাচ্ছে জীবনের নিয়মে

লিখেছেন কাছের-মানুষ, ০৪ ঠা জুলাই, ২০২৬ রাত ১১:৩৯


লং আইল্যান্ডের একটি রাসবেরি ফার্মে গত সপ্তাহে

এক লোক একটা মাছি মারার জন্য পেপার গোল করে তাড়া করছে। মাছিটি উড়ে গিয়ে দেয়ালে বসল। লোকটা যেই মারতে যাবে, মাছিটি হাতজোড় করে... ...বাকিটুকু পড়ুন

হোমিওপ্যাথি হচ্ছে একটি ধাপ্পাবাজ কিবিরাজি চিকিৎসা পদ্ধতি এর বৈজ্ঞানিক কোন ভিত্তি নেই

লিখেছেন জ্যাক স্মিথ, ০৫ ই জুলাই, ২০২৬ রাত ১:০৪



হোমিওপ্যাথি যে একটি ভাঁতাবাজি চিকিৎসা পদ্ধতি তা আমি আগেও জানতাম কিন্তু আমি কখনো এর বিরুদ্ধে কথা বলিনি বা কোথাও কিছু লিখিনি- তবে আজ কি মনে করে চ্যাটজিপিটির কাছে... ...বাকিটুকু পড়ুন

পাহাড় আমি ভালোবাসি

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৫ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৪৩

পাহাড় আমি ভালোবাসি
...........................................



চললাম তবে তোমার সাথে,
হাতটি রেখে হাত বাড়াতে।
পিছুটানের বাঁধন ছিঁড়ে,
হারাবো ওই মেঘের ভিড়ে।

পাহাড় চূড়ায় রোদের হাসি,
শুনছো ! তোমায় ভালোবাসি।
চলবে নদী আপন বেগে,
নতুন কোনো আশার মেঘে।

ইচ্ছেগুলো পাক না ডানা,
আজকে... ...বাকিটুকু পড়ুন

×