আমার স্বপ্ন ভেঙে যায় যখন
তখন দিব্য নামের শিশুটি তার
জীবনকালের যাত্রা শুরু করে
মেঠোপথ দূরপাহাড় নদীনালা খালবিল
সমুদ্র কিংবা সবুজরঙের ক্ষেত পেরিয়ে
ছুঁয়ে যায় কোন দিব্যনিশির চোখ...
আলো ছড়িয়ে দেয় চারপাশের ঘটনায়
আর মন মাতিয়ে দেয় রঙের নেশায়...
তবু কেনো সেই স্বপ্নভঙ্গের কষ্ট
তাকে কুরে কুরে খায়?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




