জীবনের অন্যপ্রান্তে ছুটে চলেছি
চারটি চাকার ঘূর্ণায়নে
পথ এসে শেষ হয় অন্যপথের শুরুতে,
ক্রমশ ধাবমান এই জীবনের সময়টা
যেনো হঠাৎ করেই থেমে গেছে।
থেমে গেছে অন্য আলোর জগতে--
যার চলমানতা বুঝতে হলে ভাবতে হয়,
ভাবতে হয় জীবনকে নিয়ে।
তার নাম কল্পলোক
অনিমেষ, তুমি ঐ পথে দাঁড়িয়ে থেকো।
যেখানটায় ভাবনার শুরু,
আমি তোমায় খুঁজে নেবো কল্পলোকে...
১৮-০২-০৮.
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৩:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



