somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাত্রী সমাচার ......।

১৬ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকদিন পর ব্লগে লিখতে বসলাম। কি লিখব ভাবছি। মনে হল আমার সাম্প্রতিক কালের কিছু ভিন্ন অভিজ্ঞতা নিয়ে লিখা যায়।

এখনও বিয়ে করিনি। ব্যাচেলর আছি। প্রেম-টেম করা হয়ে উঠেনি বলে মেয়ে দেখতে হচ্ছে। আজকাল তো যেভাবে মুক্তমনা সম্পর্ক হচ্ছে তা দেখে বড্ডও হিংসে হয়। আমার দ্বারা কিছুই হল না। কি আর করা। মেয়ে দেখাটা বা দেখতে যাওয়াটা যেমন মেয়েদের জন্য ইম্ভারেসিং ঠিক তেমনি ছেলের জন্যও কিন্তু কম ইম্ভারেসিং না। তবে খুব রাগ হয় যখন মেয়ে পক্ষের কেও দেখার আগেই অফিস যেয়ে খোঁজ নিচ্ছে শুনলে। আরে বাবা আগে দেখো, কথা বল দুই পক্ষের মধ্যে একটা সমজটার মধ্যে আসুক, তারপর না হয় খোঁজ নিয়ও। দেখা হয় নাই কোন আলাপও হয় নাই; অফিস যেয়ে হাজির। বলে রাখা ভাল আমি একটি বেসরকারি বিদেশি ব্যাংক এ চাকুরী করি। চিন্তা করুন আমার কি অবস্থা; অফিসের সবার গল্প করার একটা বিষয় হয়ে গেলাম।

আবার কিছু কিছু অভিভাবকের আসলে মাথা খারাপ আছে। বলা নেই কথা নেই এমন আচরণ শুরু করে মনে হয় আমি তার মেয়ের জামাই হওয়েই গিয়েছি। অদ্ভুত! ভাই তোমাদের শুধু হলে তো হবে না; আমারও তো একটা মতামত আছে; তাই না!

আরও কিছু কথা শেয়ার করি। এখন পর্যন্ত যতগুলো মেয়েকে ভাল লেগেছে তাদের সবার সম্পর্ক আছে; মানে ছেলে বন্ধু আছে। আপনি জিজ্ঞেস করতে পারেন আমি কি করে জানলাম?আরে ভাই দেখে আসার পর যদি কোন মেয়ে ফোন করে বা এস এম এস পাঠিয়ে তাকে না করতে বলে তাহলে তার মানে কি?!

আসলে সমাজে অনেক পরিবর্তন এসেছে। আগে বাবা-মা ছেলে-মেয়েদের সম্পর্ক আছে শুনলে খেপে যেত; এখন কিন্তু সে দিন নেই। বাবা-মা দুই জনই এখন মুক্ত মনা স্বভাবের। বিয়ের আগের সম্পর্ককে তারা মেনে নেন। তাই বহু ক্ষেত্রে বিয়ের আগে ভালবাসা বিয়ের পরে টিকে না। তার মানে এটা বলছি না, ভালবেসে বিয়ে করলে যে সংসার করা যাবে না, তা বলছি না। অনেক ক্ষেত্রে তা হচ্ছে আবার অনেক ক্ষেত্রে তা হচ্ছে না। তবে আর যাই বলুন বিয়ের আগে পাত্রপাত্রী খোঁজার জামেলার মত বিষয় আর নাই। সম্পর্ক থাকাই ভাল। পরিবারের অন্যদের কষ্ট কমে। আমি পাত্রি খুঁজতে গিয়ে হারে হারে টের পাচ্ছি। আর আমার ক্ষেত্রে এখন আর প্রেম করে বিয়ের করার সময় নেই; বিয়ে করেই প্রেম করতে হবে। মুক্ত মনা হলেও আমার বহিঃ প্রকাশে সমস্যা আছে। অবশ্য আমার মতো মানুষের এ সমাজে অভাব নেই। এটাই সান্ত্বনা।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

"রিকন্সিলিয়েশান"....ইহা কি খায় নাকি মাথায় দেয়?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:০০



সত্যি সত্যিই তাদের সুযোগ ছিলো ২৫ শে মার্চ এর পর যাবতীয় অপকর্ম জনগণের কাছে স্বীকার পূর্বক,
/মুক্তিযুদ্ধে তাদের দ্বারা নৃশংসতার শিকার জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা,
/তাদের ক্ষতিপূরণ দিয়ে এবং,
/সব... ...বাকিটুকু পড়ুন

সেরা লেখক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৭



বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন

=ডায়াটে একদিনের খাবার=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১

ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।

আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

বিদায় নানা পাটেকার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৫৭



৯০ দশকের শুরুর দিকের কথা, সারা দিনের ক্লান্তি নিয়ে যখন বাসভবনে ফিরেছি, রুটিন মাফিক গোসল খাওয়া দাওয়া করে ঘুমোবো কিন্তু টিভি অন করে দেখি একটি সিনেমা শুরু হচ্ছে -... ...বাকিটুকু পড়ুন

×