জিয়া হক
একটা ছড়া লিখতে হবে আজ
কোথায় পাবো ছন্দ অন্তমিল
ভাবতে গিয়ে পেলাম ভীষণ লাজ
হঠাত চোখে ভাসলো তোমার তিল।
তিলে তিলে হারিয়ে গেলাম কই
তোমার সাথে গল্প হলো বেশ
তারায় তারায় ফুটলো কথার খই
হাজার কথার হয় কি কভূ শেষ!
একটা ছড়া কোথায় লেখা হলো?
তোমার গালের টোলেই গেলাম ডুবে
আমায় কেনো করলে জাদু বলো
হাসছো আবার নিশ্চুপে নিশ্চুপে!
তোমার কাছেই হার মেনেছি হার
কোথায় পাবো তুলনা তোমার!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




