somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শাহিনা শুধু মাত্র রানা প্লাজায় প্রান হারানো অজস্র মৃত মানুষের মুখ নয়, শাহিনার জীবন দিয়ে বাংলার মুখকে দেখা যায় ।

৩০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শাহিনা শুধু মাত্র রানা প্লাজায় প্রান হারানো অজস্র মৃত মানুষের মুখ নয়, শাহিনার জীবন দিয়ে বাংলার মুখ কে দেখে যায় । শাহীনার গল্প আমাদের বাংলার গল্প। যেখান আছে ১৬ কোটি সাধারণ মানুষ যারা অদম্য প্রাণ শক্তি এবং পরিশ্রম দিয়ে তার পরিবার এর জন্যে দু মুঠো ভাত যোগাড় করতে দিবা রাত্রি পরিশ্রম করে যাচ্ছে। তবুও সে তার নিজের এবং নিজের পরিবার এর জন্যে একটা সিকিউরড জীবন নিশ্চিত করতে পারেনা। শাহিনার গল্প জাতি হিসেবে আমাদের বার বার জিততে জিততে হেরে যাওয়ার গল্প । এর থেকে কিছু বাস্তব চিত্র উঠে আসে ।

১.শাহিনার প্রধান কন্সারন ছিল তার ছেলে। এখনো মায়ের দুধ খাওয়া শিশু টি।শাহিনা একটা বর্ণ ফাইটার। তার ছেলের কথা চিন্তা করে, তার ছোট্ট অকিঞ্চিৎকর প্রাণটা কে সে টিকায় রাখছিল ১১০ ঘণ্টা। সে জানতো সে বেচে না থাকলে তার ছেলে আফ্রিকার জঙ্গলে দল থেকে বিচ্যুত হরিণ শাবক এর মত বিপর্যস্ত।

২.অর্থনৈতিক এবং নৈতিক ভাবে চরম বিপর্যস্ত ঐ সমাজে, নিজের পরিবার বাদে কে এখন কারটা দেখে ?হয়তো মেডিয়ার সামনে সারা দেশের মানুষের চোখের পানি ঝরানো মৃত্যুর কারণে, কোন ধনী ব্যাক্তি শাহিনার সন্তান এর দায়িত্ব নেবে। কিন্তূ সারা দেশের পথে ঘাটে যে অজস্র শাহিনা এমনকি রানা প্লাজার হত্যা কান্ডে আরো যারা মারা গেছে, সেই সব শাহিনা দের সন্তানদের কে দেখবে।

৩.বাংলাদেশ নামের এই ভগ্ন রাস্ট্রে মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসায়ী আর ধর্ম বিবসায়ীদের দের সেট করা আত্মঘাতী একটা আইডিয়লজিকাল ডিবেট এর কারনে হারিয়ে গেছে আমাদের মানুষের গল্প। লক্ষ লক্ষ শাহিনা, সালাম বা সামাদের গল্প। কেউ জানেনা, স্বল্প আয় কিন্তু বেশী খরচ এবং কোন ধরনের সামাজিক নিরাপত্তার প্রতিশ্রুতি হীন চাকুরিতে প্রতি দিন লড়ে যাওয়া নিম্নবিত্তের বা নিম্ন মধ্যবিত্তের ঘরে ঘরে প্রতি নিয়ত একটা বিশাল মানবিক বিপর্যয় ঘটে চলছে।কেও তাদের দেখেনা, কেও তাদের খবর নেয় না ।

তাদের ভাগ্য উন্নয়নের কোন প্রচেষ্টা রাজনীতিবিদ দের নাই এবং বর্তমানে সাধারন জনতাও সেই ভাগ্য উন্নয়নের সংগ্রাম এর জন্যে রাজিনিতিবিদদের প্রেশার দেয়ার বদলে, আস্তিক নাস্তিক আর মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ শক্তি হিসেবে নিজেদের মধ্যে বিভাজিত হয়ে পরেছে। যাতে শাহিনা দের ভাগ্য পরিবর্তনের সম্ভাবনা ক্রমেই দূর থেকে সুদূর পরাহত হচ্ছে।



৪. বাংলাদেশের ঐ পোড়া মাটিতে আমাদের ন্যুনতম রুটি রুজি যোগার করার সংগ্রামে দৈব বলে কিছু নাই, ভাগ্য বলে কিছু নাই।আমাদের কাজ, আমাদের চয়েস আমাদের, সিদ্ধান্ত আমাদের নিয়তি কে নির্ধারণ করে। ঐ সিভিল ইঞ্জিনিয়ার হারামজাদারে মানব হত্যার দায়ে লটকানো উচিত।
৫. ভলানটিয়ার এবং নিয়মিত বাহিনী কি অসাধারণ মমতায় নিজের জীবনের রিস্ক নিয়ে এই উদ্ধার কাজ চালাচ্ছে। রিয়াল হিরো।

মাঝে মাঝে মনে হয়, একটা ভূমিকম্পে যদি ঐ শহরের প্রতিটা স্ট্রাকচার ধ্বসে সব মরে যেত, তারপর যারা যারা বেচে থাকতো তারা এই রাষ্ট্রের ভুল গুলো শুধরে নিয়ে একটা নতুন সভ্য রাষ্ট্র গড়তো।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×