somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সিস্টেমটা সম্পূর্ণ ভেঙ্গে পরাটাই আজ প্রধান ইস্যু।

২৮ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশ নাম এর রাষ্ট্রের সব চেয়ে বড় হুমকি এখন, ধর্মীয় মৌলবাদ এর উত্থান নয়, ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসন নয়, মিয়ানমার এর রোহিঙ্গা সমসা নয়, টিকফা চুক্তি নয়- রাজনৈতিক শক্তির হাতে আমাদের সকল ইন্সটিটিউশান এর নিয়মতান্ত্রিকতার পতন এবং মন্টেস্কুর বর্ণিত রাষ্ট্রের তিন টি পিলার এর সেপারেশান এর সীমানা বিলীন হয়ে যাওয়া।

এইটা একটা ভয়ঙ্কর সিনারিও যার প্রতি নাগরিক এর উদাসীন্য, আমাদের কে নারকীয় পরিণতির দিকে নিয়ে যাচ্ছে প্রতিটা দিন।


একটা রাষ্ট্রের তিনটা পিলার আছে। বিচার ব্যবস্থা, সরকারি প্রশাসন, এবং আইন প্রনেতা বা সংসদ। এই তিন টা পিলার এর সেপারেশান, আধুনিক রাষ্ট্রের একটা মৌলিক প্রয়োজন । মন্টেস্কু এইটা বলে গেছিলেন ফ্রেঞ্চ রেভিলিউশান এর পর। তার পর থেকে বিশ্বের সকল রাষ্ট্রে, রাষ্ট্রের তিন টা পিলার এর সেপারেশান এর এই মডেল টাকে, ধর্ম গ্রন্থের পবিত্র বাণীর মত অলঙ্ঘনীয় নীতি হিসেবে গ্রহণ করা হয়েছে।

এই নীতির প্রধান শর্ত হলো, রাষ্ট্রের একটা পিলার কোন মতেই আরেকটা পিলার কে ইনফ্লুয়েনসে করতে পারবেনা, সবাই তার নিজের নিয়ম মত চলবে।

পৃথিবীর সকল দেশে, এমন কী পাকিস্তান এর মত নাখাস্তা দেশেও, একটা পিলার যদি আরেকটা পিলার কে ইনফ্লুয়েনসে করে, তো সাধারণ মানুষ এবং মিডিয়া গেল গেল বলে হই হই করে উঠে। মানুষ রাস্তায় নেমে যায়। কারণ, মানুষ জানে একমাত্র এই তিন টা সংস্থার ইন্টেগ্রিটি এবং সেপারেশান -জনগণ এর অধিকার রক্ষা করতে পারে।



একটা সময় ছিল যখন টেনডারবাযেরা টেনডার পেতে রাজনীতিবিদদের ইনফ্লুয়েনসে করতো, প্রশাসন কে ঘুষ দিতো। কিন্তূ, এখন রাজনীতিবিদ আর আমলারা মিলে এক একটা কন্ট্রাক্ট ঠিক করে। তারপর, সেই কন্ট্রাক্ট এর কে কত মারবে, তার হিস্যা করে টাকাটা ভাগ করে নেয়। তারপর একটা সাব কন্ট্রাক্টরকে ডেকে বলে, তুমি কত হলে কাজ টা করতে পারবা। তখন তারা একটা নিজস্ব বিডিং করে এবং যে কম বিড করে তাকে কাজ টা দেয়। এই জন্যে দেখবেন, সব কন্ট্রাক্ট এ এখন কন্ট্রাক্ট পায় কোন রাজনীতিবিদ এর কোম্পানি কিন্তু কাজ টা করে সাবকন্ট্রাক্টর। এর সাথে অনেক সময় রিট করে অংশ নেয়, বিচারপতি। এবং কাজটা করার সময় পুলিশ টেন্ডারবাজ থেকে কিছু মেরে নেয়। পুলিশ এর মারার জায়গা অবশ্যা আলাদা- প্রশাসন নয়, মানুষ।
রাষ্ট্রের তিন টা পিলার এর সম্মিলনে এ এক অভূতপূর্ব সিস্টেমেটিক লুটপাট যন্ত্র।

আর আরেকটা সুন্দর এক্সাম্পল হলো, সরকার এর তত্ত্বাবধায়ক সরকার নাটক। প্রথমে সুপ্রীম কোর্ট এর বিচারক সরকার এর খায়েশ মত একটা আইন করে দিল যে, তত্ত্বাবধায়ক বাতিল। এরপর, সেই সাপোর্ট নিয়া ব্রুট মেজরিটির সরকার সংসদে সৃষ্টি করলো আইন, যে তত্ত্বাবধায়ক বাতিল। এবং এরপর যখন বিএনপি আন্দলনে নামলো আওয়ামী লীগ বিএনপির আন্দোলনরে ঠেকানোর জন্যে, বি এন পির নেতা দের, এটা সেটা কেস দেখায়া কাতারে কাতারে পুলিশ দিয়া গ্রেপ্তার করাইল। পুলিশ এর ইন্টেগ্রিটির কোন প্রশ্ন এই সব গ্রেপ্তারে নাই। সরকার বলছে গ্রেপ্তার করছে, সরকার ছাড়তে বলা মাত্র ছেড়ে দিবে। অথছ পুলিশ হচ্ছে রাষ্ট্রের সব চেয়ে সেক্রেড একটা প্রতিষ্ঠান। এরপর, সরকার আবার কোর্ট চালান দিয়ে, যারে যখন দরকার ঢুকাইতাছে যারে দরকার জামিন দিয়া বাহির করতাছে। ইচ্ছা মত। এখন বিচার ব্যবস্থার নিরেপেক্ষতার জন্যে সামান্য লোক লজ্জা আর দেখানোর দরকার নাই। কি অসভ্য দেশ।

তত্তাবধায়ক নিয়ে আমার চাই আনাও মাথা ব্যাথা নাই। আমি আমাদের দেশ কে, দুই টা নেড়ি কুকুর এর কামড়া কামড়ির হাড্ডি মনে করি না, যে হয় আমাদের হয় হিটলাছিনা নয় খাম্বা চোররে দাসখত দিয়া দিন কাটাইতে হবে। কিন্তূ রাষ্ট্রের সকল ইন্সটিটিউশান ভেঙ্গে পরার এবং রাষ্ট্রের পিলার গুলোর সেপারেশান বিলুপ্ত হওয়ার এইটা একটা ক্লাসিক উদাহরণ।


বলে রাখা ভাল, রাষ্ট্রের এই পিলার গুলোর সেপারেশান ভেঙ্গে পড়ের সুত্রপাত হয়, ১৯৯৬ এর জনতার মঞ্চে, এই আমাদের ভুমিকম্প মন্ত্রী মখার হাত ধরে। সেই আনুগত্যে মখা এখন ফারমারস ৪০০ কোটি টাকা দিয়া ফারমারস ব্যাঙ্ক দিছে। কিন্তু,১৯৯৬ সালে জনতার মঞ্ছে মখার হাত ধরে, প্রশাসনের সেপারেশান এর ভিত্তি ভেঙ্গে পরার পর থেকে, গত ১৭ বছরে আওয়ামী লীগ, বিএনপি, তত্ত্বাবধায়ক সবাই মিলে এই প্রশাসনের এই তিনোটা পার্ট কে এক করে বানিয়েছে একটা ভয়াবহ নস্ট যন্ত্র।


দুর্নীতি পৃথিবীর সব দেশে আছে। দুর্নীতি থাকা সত্ত্বেও মালেয়সিয়া আর ইন্দোনেশিয়ার উন্নতির উদাহারণ আছে। কিন্তূ, এই ভাবে, রাষ্ট্রের তিনটা সংস্থারে সিস্টেমেটিক ভাবে ভেঙ্গে ফেলার এবং সম্মিলিত ভাবে রাষ্ট্রীয় সম্পদ দখলে এক হওয়ার উদাহরণ আর দুইটা নাই।

এবং এই সিস্টেম টা এমন একটা সিস্টেম হয়ে দাঁড়িয়েছে, যাকে পরিবর্তন করা খুবই দুরূহ। কারণ, এরা সবাই মজা পেয়ে গেছে। এ যে কি মজা, খাইত খাইতে লাল, নীল হয়ে গেছে এরা। কোনো কোর্ট নাই, পুলিশ নাই। কোটি কোটি টাকা। খাই, খাই, খাই। যেমনে পারি খাই, কেও দেখার নাই। কোনো ভয় নাই, কোন বাধা নাই।

আজ তাই, শুধু মাত্র দুর্নীতির প্রতিবাদ করলে হবেনা। দুর্নীতি এখন আমার কাছে সেকেন্ড ইস্যু বলে মনে হয়। কিন্তু এই সিস্টেমটা সম্পূর্ণ ভেঙ্গে পরাটাই আজ প্রধান ইস্যু। তাই, এই সিস্টেম ভেঙ্গে পড়ে নিয়ে আমাদের উচ্চকিত হতে হবে। এই সিস্টেম কে ভেঙ্গে নতুন করে না সাজালে, বাংলাদেশ রাষ্ট্র ১৬ কোটি হাভাতে মানুষ থাকবে মাত্র। কিন্তু দারিদ্র মুক্ত এবং সমতা ভিত্তিক বাংলাদেশ আরও ৫০০ বছরেও সৃষ্টি করে যাবেনা।


৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×