চিটাগাং এর খাতুনগঞ্জের ব্যবসায়িরা সারা বাংলাদেশের ফুড গ্রেইন আইটেমের প্রধান ইম্পোরটার। এই খাতুনগঞ্জের রাস্তায় রাস্তায় এখন বড় বড় ব্যবসায়ীদের লাশ পড়ে আছে। ছোটরা গত বছরেই ঝরে পরছিল। এস আলম গ্রুপ, নুরজাহান গ্রুপ, আবুল খায়ের গ্রুপ এর মত বাঘা বাঘা কোম্পানি ব্যাঙ্ক ডিফল্ট হয়ে পড়ে আছে। যেই দামে মাল নিয়ে আসছে বেচতে পারবে আশায়, বেচতে পারে নাই।কারন, তারা ইম্পোরট করার পর দেখতাছে, মাল সেল হচ্ছেনা। মার্কেটে চাহিদা নাই। ফলে, দাম পড়ে গ্যাছে। ডিও নিয়ে পারটিরা মাল নিচ্ছে না। মাল নিয়ে চেক বাউন্স করতাছে। তারা নিজেরা ব্যাঙ্ক এর টাকা ফেরত দিতে পারছেনা। অবিশ্বাস্য ভাবে এই প্রথম বার এর মত, এস আলম, আবুল খায়ের এর মত কোম্পানির চেক বাউন্স করতাছে। কোন পারসেপ্টারি আলাপ না। বাস্তবতা। সবাই জানে।
ফারদার প্রমান হিসেবে, আমি আজকের বাংলাদেশ ব্যাঙ্ক এর ওয়েব সাইট থেকে ইম্পরট এর এক বছর এর ডাটা দিলাম।
Click This Link
দেখেন, ফুডগ্রেইন ইম্পোরট ৪৩% ডাউন।
কেও চিক্কুর দিয়েন না, আমরা চালে স্বয়ং সম্পূর্ণ হইছি।
http://gain.fas.usda.gov/Recent GAIN Publications/Grain and Feed Annual_Dhaka_Bangladesh_3-28-2013.pdf
আগের বছর থেকে, ৩০০ মেট্রিক টন বেশি প্রডাক্সন বারছে মাত্র। তার মানে উৎপাদন বাড়ার কারনে ইম্পোরট কমে নাই।
এই দুইটা ডাটা থেকে ক্লিয়ার বাংলাদেশ একটা ভয়াবহ রিসেসানে পরছে। ভয়াবহ ভয়াবহ রিসেসান। মানুষ কঞ্জাম্পশন কমাই দিছে। বিলাশ বহুল দ্রব্য তো বহুত দুরের বিষয়, এমন বেসিক ফুড গ্রেইন এর কঞ্জাম্পশন ৪৩% কমে গ্যাছে। ৪৩% ইয এ লট। এ লট।
সরকার এর সাথে যারা ব্যবসা করছে, তারা বাদে দেশে যে কোন ব্যবসায়ীর সাথে কথা বলবেন, দেখবেন সবাই বলছে, সেলস নাই। দেশে ব্যবসা বানিজ্য স্থবির হয়ে আছে। ছোট ব্যবসায়িরা বলছে, তাদের জিবনে এই রকম খারাপ সেল দেখে নাই। এসএমই মেনুফাকচারার রা চাকরি ছাটাই করছে। আবাসন সেক্টর এ নতুন প্রজেক্ট হচ্ছেনা, ফলে টেম্পোরারি লেবার দের চাকরি নাই।
তিন টা সস্তি ছিল। এক্সপোর্ট এর অবস্থা ভাল ছিল এবং টাকার দাম বেশি থাকার কারনে ভাল রেমিটেন্স আসছে এবং ইন্টারন্যাশনাল মার্কেটে তেল এর দাম কমে আসছে। কিন্তু টাকার দাম কমে আসার কারনে গত সাইকেলে রেমিটেন্স কম আসছে প্রথম বার এর মত গত দুই বছরে।
রানার প্লাযার কারনে, আগামি বছরে এক্সপোর্ট এর উপর প্রভাব পরবে এইটা ক্লিয়ার। এইটা বোঝা যাবে, আগামি সেপ্টেমবার অকটোবারে যখন ক্রিসস্মাস এবং উইন্টার এর কারনে পিক থাকার কথা। গার্মেন্টস এ যার সাথে কথা বলি, প্রতিটা মানুষ বলতাছে, অনেক বায়ার সামনের সিজনের অর্ডার কমিয়ে থাইল্যান্ড এবং শ্রীলঙ্কায় পাঠিয়ে দিচ্ছে।
স্পেসিয়ালি ভাল বায়াররা যারা ভাল সিএম দিত তারা তাদের ব্রান্ড কে প্রটেক্ট করতে বাংলাদেশে কাজ দিবেনা যত ক্ষন পর্যন্ত বাংলাদেশ তাদের অকুপেশনাল রিস্ক গুলো দূর করবে। (এর মধ্যে এক ছাগল বুয়েট প্রফেসর গিয়া বলছে, আমাদের ৬০% ফেক্টরি ধ্বসে পরার চান্স আছে, যেইটা গারডিয়ান এ ছাপা হইছে। )
বিবিএস এর গত, জিডিপি কালকুলেশান আসছিল ৫.৭% । ওয়ারলড ব্যাঙ্ক ও হিসেবে করে বলছে, এইটা ৫.৭% এর বেশি হবেনা। সরকার এর চাপে, সেইটা করা হইছে, ৬.০৩%। এইটা নিয়ে কালের কণ্ঠে একটা চমতকার ইনভেসটিগেটিভ প্রতিবেদন আসছিল।
এই অবস্থায় আজকের বাজেটে অর্থমন্ত্রি ডিক্লেয়ার করতাছে, আগামি বছর আমাদের প্রব্রিদ্ধি হবে , ৭.২। কেন বলতাছেন ? এইটা বললে দেখানো যায় যে, বানলাদেশ ২০২০ এর মধ্যে মিডল ইঙ্কাম দেশ হতে পারবে।
দেশে বাস্তবতা উপেক্ষে করে, এইটা যে কত বড় একটা ভন্ডামি, কত বড় একটা নির্লজ্জ মিথ্যা তা বলার ভাষা নাই। আর এই অযোগ্য পলিটিসিয়ান গুলোর কাছ থেকে দেশপ্রেম আর কেও আশা করে না, কম্পিটেন্স কেও আশা করে না। তবু সামান্যতম, চক্ষুলজ্জা বোধ এখনও আশা করি আমরা, বেশি না সামান্য।
কিন্তু, সেইটাও যে তারা হারাই ফেলছে, তা বোঝার জন্যে এই ধরনের কিছু ডিক্লেরাসেন লাগে। সাধারন মানুষের ব্যাপক অরথনিতিক দুর্দশা এবং ভোগান্তীর মুখে তারা শ্যাম্পেন খেয়ে মাতালের মত ডিক্লেয়ার করতাছে, আমরা ৭.২% প্রব্রদ্ধি অর্জন করবো ২০১৩-১৪ সালে।
ছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



