somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অস্বস্তির অনুভুতি নিয়ে বাড়ি ফিরছে বাংলাদেশ।

১৪ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ দুই বছর ধরে সবাই জানে, শো ডাউন হবে। শেখ হাসিনা ক্ষমতা ছাড়বেনা, ছলে বলে কৌশলে ক্ষমতা ধরে রাখবে।
গত দিন বছর ধরে তার প্রস্তুতি নেয়া হয়েছে। কন্সটিটিউশান এমেন্ড করা হইছে যাতে ইলেকশান আওয়ামী লীগ এর নিজের আন্ডারে হয় এবং ইলেক্সান না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ যেন ক্ষমতায় থাকে।
এবং ইলেকশানে রিগিং হইলেও যেন, ইলেক্সান বাতিল করতে না পারে, তার জন্যেও নির্বাচন কমিশনের নীতিমালা চেঞ্জ করা হচ্ছে।
পুলিশে গোপালগঞ্জ আর কিশোরগঞ্জের লোক ঢুকানো হইছে, প্রায় ১৩০০০ হাজার। নতুন ভারি সাঁজোয়া জান এবং অস্ত্র কেনা হইছে। যাতে বিরোধীদলের সকল আন্দোলন দমন করা যায়। শাহবাগ পরবর্তী ঘটনা প্রবাহে দেশ ব্যাপি গুলি বর্ষণ করে একটা ট্রায়ালও দেয়া হইছে।
কিছু ইলেকশান ছাড় দিয়ে, বোঝানো হইছে, আওয়ামী চাইলে ফেয়ার ইলেকশান হয়। তাতে এইটাও প্রমান হইছে, আওয়ামী লীগ না চাইলে ফেয়ার ইলেকশান হয়না।
প্রতারনা যারা করে, তারা প্রথমে আস্থা অর্জন করে তারপর বাড়িটা দেয়। আওয়ামী লীগ যে, সেইম ধান্দা করতাছে দেশের একটা গরুও বোঝে এইটা । কিন্তু আওয়ামী লীগ ধরে নিছে, ওদের এত সস্তা ট্রিকটা কেও ধরতে পারবেনা।

অন্য দিকে বিএনপি নেতৃত্বহীন অবস্থায় ৪ বছর কাটিয়ে শাহবাগ পরবর্তী ঘটনায়, এখন অনেক স্পিরিটেড। বিএনপির নেতারা যাদের চার বছরে দেখা যায় নাই, তারা এখন পয়সা খরচ করতাছে দেদারসে।পাচ বছরের লস কাটিয়ে নিতে হলে ইনভেস্ট করতে হবে।
ম্যাডাম এর চোখে পড়ার চেষ্টা করতাছে, নতুন ক্যাডার হায়ার করতাছে। কারন, ৫ সিটি করপরেশানের নির্বাচনে এইটা ক্লিয়ার, বিএনপি এখন এক পা ক্ষমতায় দিয়ে রাখছে। স, এখন ইনভেস্ট করতে ভয় নাই।
এই টাকা সুদে আসলে, কয় এক হাজার গুন ফিরে আসবে। পাঁচ মাসের আগের বিএনপি আর আজকের বিএনপি একই না।
বিএনপি এখন রেডি, আওয়ামী লীগ এর সাথে টক্কর দিতে।

সাথে আছে জামাত। গত চার বছরে, শক্তি হারিয়ে ফেললেও তাদের আছে, ছোট হলেও ডেডিকেটেড কর্মী। একদিকে হাই কোর্ট এর রায়, অন্য দিকে যুদ্ধাপরাদের বিচারে শীর্ষ নেতাদের শাস্তিতে তারা একটি ব্যাক ফুটে থাকলেও, তারা জানে, ইলেকশানে তাদের ভোট এর মুল্য বিএনপি আওয়ামী লীগ উভয় এর কাছেই আছে।

মানুষ ফিরেছে, অজানার ভয় নিয়ে। এতদিন পরিস্থিতি শান্ত ছিল কারন, সবাই জানে রোজার সময় তেমন গোলমাল হওয়ার কথা না আবার বৃষ্টির সময়ও রাজনৈতিক গোলযোগ বাংলাদেশের কম হয়। রোজাও শেষ, বর্ষা ও শেষ হয়ে আসছে।
শুরু হবে আবার শো ডাউন। বাংলার ক্ষমতার মসনদ নিয়ে লড়াই।

এই সময়ের মধ্যে বিজনেস স্থবির হয়ে যাবে, রাস্তা ঘাট বন্ধ হয়ে যাবে। হরতাল অবরোধ মারামারিতে মানুষের জীবন স্থবির হয়ে যাবে।
মানুষ মরবে, পথচারি মরবে। বিএনপি বলবে,মৃত মানুষটা ছিল বিএনপি, আওয়ামী লীগ বলবে, সে ছিল তাদের ক্যাডার। কিন্তু, মানুষটা একটা মানুষ, কারো পিতা, বা সন্তান বা ভাই। আওয়ামি লীগ, বিএনপির কাছে , তার লাশের দাম থাকবে মাত্র একটা দিন।কিন্তু, ওই পরিবার আজীবন তাদের ভাই, বা পিতা বা সন্তান হারানোর দুক্ষ বয়ে যাবে।

এই সময় নতুন কোন কোম্পানি হবেনা, কেউ ইনভেস্ট করতে সাহস পাবেনা।নতুন গ্রাজুয়েট দের জন্যে জব হবেনা। ডেইলি লেবাররা বসে থাকবে। আধা পেটে থাকবে। টকশোতে দালাল বুদ্ধিজীবীরা এইটা সেইটা বলে, আমাদেরকে এক পক্ষ বা অপর পক্ষে আনতে চেষ্টা করবে।
আমরা টিভি চ্যানেল এর মুখে শুনবো, পক্ষ বিপক্ষের বয়ান।

ওদের গোলাগুলি আর ক্রসফায়ার এর মধ্যে আমরা মাথা নিচু করে পালিয়ে চেষ্টা করবো, যতদুর সম্ভব স্বাভাবিক জীবন যাপন করতে।

অস্বস্তির অনুভুতি নিয়ে সবাই ফিরছি বাড়ি। কোথায় যাচ্ছে বাংলাদেশ ? কি হবে আগামি পাচ/ছয় মাস। কত খারাপ হবে অবস্থা? আওয়ামী লীগ কি এত সহজে ছাড়বে ? ক্ষমতার গন্ধ নাকে পৌছেছে যে বিএনপির সে কি ক্ষমতা না নিয়ে ছাড়বে ? কত রক্তাক্ত হবে এ লড়াই ? কে জিতবে এই যুদ্ধে?

কিন্তু, এইটা নিশ্চিত যেই জিতবে, সেই আগামি পাচ বছরে জন্যে বাংলাদেশকে লুট করার হোলসেল অধিকার অর্জন করবে। যেন এ দুই রাজার লড়াই। কিন্তু আমরা এর নাম দিছি গণতন্ত্র। lol

লিখতে বসেছিলাম মিশরে লিবারেলদের ট্রু আইডিওলজির এত বড় পরাজয় নিয়ে এবং ভেবেছিলাম আমেরিকান রাষ্ট্রদুতরে গ্রেফতারকৃত মানবাধিকার কর্মী আদিলুর রহমান এর অফিসে এত আউট অফ কেরেকটারিস্টিক্স ভিজিটএর কিছু ইমপ্লিকেশান এনালাইয করবো। কিন্তু, সামনের দিন গুলতে কি হবে তা নিয়ে মনের মধ্যে একটা ভীতি এবং শঙ্কা নিয়ে অসস্তির বোধটাই সব চেয়ে প্রধান ফিলিংস হয়ে দাড়িয়েছে।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

গোলপাতার ফল

লিখেছেন সাইফুলসাইফসাই, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৪১

গোলপাতার ফল
সাইফুল ইসলাম সাঈফ

সুন্দরবন দেখা হয়নি সেখানে গিয়ে
ইচ্ছে হয় যেতে তার সৌন্দর্য দেখে
তবে কখনো ভাবিনি যাবো
নিজ চোখে দেখব বাঘ ও হরিণ
নাম শুনেছি বনের প্রধান গাছ
সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া;
বাইন, গোলপাতা, খলশি... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

×