somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আউট নিয়ে কিছু কথা......

২২ শে জুলাই, ২০১৫ রাত ১০:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টেস্ট খেলা নিয়ে বিশ্লেষণের চেয়ে আপাতত বাংলাদেশ দলের দুজন ব্যাটসম্যানের আউট নিয়ে কিছু কথা বলতে চাই। এই দুজন হলেন যথাক্রমে ইমরুল কায়েস এবং মমিনুল হক। এ দুজনের আউটের ধরণ দেখে কারোই সন্দেহ থাকার কথা না যে টেস্ট ম্যাচে বিশ্রী ধরণের এবং দায়িত্ব জ্ঞানহীন ব্যাটিংএর নমুনা এর থেকে ভালো হতে পারেনা। সম্ভবত আমাদের ব্যাটসম্যানরা ফর্মে চলে আসলে একটু উদাসীন-ই হয়ে যান (সবাই না)। ইমরুল শুরুটা মোটামুটি করে যখনি ভালো করে দেখেশুনে খেলতে শুরু করেছে তখনি অযাচিতভাবে উইকেট বিলিয়ে দিয়ে আসার যৌক্তিকতা সে নিজেই হয়তোবা জানে। এটা তো টেস্ট ম্যাচ-ই, ওয়ানডে তো আর না...... এতো তাড়াহুড়া করার কোন প্রয়োজনই ছিলোনা। ইন্ডিয়ার সাথেও একটা টেস্ট ম্যাচে ইমরুল স্ট্যাম্পিং হয়েছিলো......... তখনকার করা ভুল থেকে সে এই মাচেও বের হতে পারেনি। আশা করি সামনের ইনিংসগুলো হতে সে এই ভুল আর করবেনা। তবে আমার কাছে একটা ব্যাপার অবাক লাগে, অন্যান্য দলগুলো যখন ডাউন দা উইকেটে এসে পিটিয়ে খেলে তখন প্রতিটা বল তারা হয় বাউন্ণ্ডারি অথবা রান নিয়ে নেয়। উদাহরণ হিসেবে, দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস দেখলেই বোঝা যায়......... বাংলাদেশের সব বোলারদের বিশেষ করে স্পিনারদের ডাউন দা উইকেটে এসে মেরে খেলেছে......... কিন্তু আমাদের খেলোয়াড়েরা খেলতে গেলেই স্ট্যাম্পিং!!! মমিনুল হক, ইদানীং বাংলাদেশের টেস্ট ব্যাটসম্যানদের মধ্যে সবচাইতে ধারাবাহিক যেটা তাঁর গড় বলে। মমিনুলেরও এই ব্যাপারটা মনে হয় নজরে চলে এসেছে আর সেজন্যই হয়তোবা ওভার কনফিডেন্সলি খেলতে গিয়ে বোল্ড হয়ে গেলো। তবে হারমারের ওভারটাও যথেষ্ট অ্যাটাকিং ছিলো। পরিশেষে, মমিনুল হক আর ইমরুলের দুজনেরই এখন সাবধান হওয়ার উপযুক্ত সময় এখন, কারণ অলরেডি মমিনুলকে ওয়ানডে থেকে বাদ দেওয়া হয়েছে সঙ্গতভাবে পারফরম্যান্সের কারণে, সুতরাং টেস্টেও যে এমন হবেনা তা ভাবার কোন কারণ নাই। আর সৌম্য, বিজয়, নাসির এরা তো অপেক্ষা করছেই খালি জায়গাটুকু দখলে নেওয়ার জন্য!
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০১৫ রাত ১০:৪০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের টিভি চ্যানেলে তে কি দেখতে চাই না

লিখেছেন অপলক , ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৫৭



ওপার বাংলা আর এপার বাংলা মানে কোন দেশের কোন অঞ্চল বোঝায়, সেটা কমবেশি সবাই জানি। কিন্তু দু'বাংলার সংস্কৃতি বেশির ভাগটাই আলাদা। শব্দ উচ্চারন থেকে শুরু করে মন মানসিকতা, পোশাক... ...বাকিটুকু পড়ুন

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৩

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন- ফিরতেই পারেন। তবে প্রশ্ন হলো, কীভাবে এবং কোন উদ্দেশ্যে?

বাংলাদেশে ফিরে আসা তাঁর জন্য অসম্ভব নয়। চাইলে তিনি দেশে ফিরতে... ...বাকিটুকু পড়ুন

আমরা বাস করছি প্রচণ্ড রাজনৈতিক ভণ্ডামোর মধ্যে – হুমায়ুন আজাদ। কিছু কথা।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৮



ইংরেজিতে একটা শব্দ আছে সেটা হল plausible. যার একটা অর্থ হল “আপাতদৃষ্টিতে যুক্তিসঙ্গত”। হুমায়ুন আজাদের অনেক লেখার মধ্যে এ জিনিসটা পাওয়া যায়। এমনিতে হুমায়ুন আজাদ খুবই ভালো... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ১৭ই মার্চ ১৯২০

লিখেছেন ইসিয়াক, ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৪১




একটা সোনার ছোট্ট ছেলে জন্ম নিলো এই  দিনে,
স্বভাবগুনে স্থান পায় সে কোটি জনতার মনে।

সেই ছেলেটি জন্মেছিল টুঙ্গিপাড়া গ্রামে।
মুক্তিরই এক বার্তা নিয়ে এলো ধরাধামে।

অন্তরটি তাঁর বিশাল বড়ো,বুক ভর্তি  মায়া,
সব মায়ের... ...বাকিটুকু পড়ুন

হুলো বেড়াল

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১:২৮


গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটছি। কোথাও মানুষের কোনো সাড়া-শব্দ নেই। মাঝেমধ্যে অবশ্য ঝিঁঝিঁ পোকা ডেকে যাচ্ছে। শব্দে কান ঝালাপালা। এত ঝিঁঝিঁ পোকা কোথা থেকে এলো?

দুটো জঙ্গল পেরিয়ে মূল সড়কে ওঠলাম।... ...বাকিটুকু পড়ুন

×