somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ত্যাগের আনন্দ থেকেই হোক ভালো কিছু!

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ত্যাগের আনন্দে ব্যস্ত থাকবে হয়তো সবাই............ সীমিত আয়ের বাবারা কষ্টে-সৃষ্টে বাচ্চাদের মুখে হাসি ফোটানোর জন্য তাঁদের কায়িক শ্রমকে বিকিয়ে দিয়ে ত্যাগের আনন্দে মাতবেন, কেউ শো-আপ করতে ২-৩ টা গরু কিনে মাংস স্টক করে ত্যাগের আনন্দে মাতবেন, বেশী টাকা দিয়ে গরু-ছাগল কিনে বেশী মাংস পাওয়ার ত্যাগের আনন্দে মাতবেন, দুই নম্বরি পয়সায় বিরাট গরু-ছাগল কিনে ত্যাগের আনন্দে মাতবেন, বোনাসের টাকা দিয়ে বা লোক দেখানোর উদ্যেশ্যে ত্যাগের আনন্দে মাতবেন অর্থাৎ ত্যাগের আনন্দে ভাসতে যাচ্ছে পুরো দেশ............ কিন্তু কিছু বিষয় আছে যেগুলো ত্যাগের আনন্দ থেকে শিক্ষণীয় তা কি আমরা কখনো গ্রহণ করি???

কোরবানির পশু জবাইয়ের পর রক্ত জমাট বেঁধে কালো কালো ছোপ পড়ে যায় এবং তা থেকে কাউ ফ্লেভারের যে পারফিউমের সুবাস আসে তা কি আমরা প্রপারলি পরিস্কার করি? বরাবরই পানি বেশী খরচ হবে বা আমার ভাগের অংশীদাররা করবে ভেবে রেখে দেই অথবা বৃষ্টির পানিতে আপনাআপনি ধুয়ে যাবে বলে রেখে দিয়ে এক দুর্গন্ধময় পরিবেশ তৈরি করি.........

যত্রতত্র গরু-ছাগল বেঁধে রেখে, ৩-৪দিন প্রচণ্ড যত্নআত্তি করে ঘাস- লতা-পাতা খাওয়ানোর পর যেসব জায়গাগুলোতে বেঁধে রেখেছেন সেগুলো কি কখনো পরিষ্কার করেছেন?

বটবৃক্ষ প্রেমী ভাইবোনেরা, নাড়িভুঁড়ি গুলো পরিষ্কার করে গোবরগুলো ওপেন রাস্তায়, ডোবায়, মাঠে, গলিতে ফেলে রেখে পরিবেশ ভারী করতে প্রতিবছর অশেষ অবদান রেখে চলেন.........এই অবদান এতোটাই ভারী পড়ে যে মাসের পর মাস এই রাস্তা, ডোবা, মাঠ, গলি গুলো থেকে নির্দয়ভাবে বটফ্লেভার আসতে থাকে। খালি বট খাবেন আর বটের "গু" ধরবেন সে কি হয়?

মাংস কাটার পর ব্যবহৃত চাটাই, দড়ি, হাড়, মাথার বা দাঁতের হাড়গুলো এখানে সেখানে ফেলে না রেখে কখনো কি কোন নির্দিষ্ট জায়গাতে ফেলেছেন?

কোরবানির আসল উদ্যেশ্য হচ্ছে ত্যাগের মহিমা শেখানো, কিন্তু আমরা কি আদৌ আনাদের সেই শিক্ষা কি গ্রহণ করছি? পারছি আমাদের মনের রাগ,হিংসা, বিদ্বেষ, ঘৃণা, লোভ মানসিকতাকে ত্যাগ করতে? আমরা কি পারছি প্রতিবেশী, বন্ধু, বা আত্মীয়স্বজনদের সাথে রাগ, হিংসা, বিদ্বেষ, ঘৃণা, লোভ ত্যাগ করে তাদের সাথে মিলে থাকতে?

সবার কাছে একটাই আপাতত অনুরোধ থাকবে ত্যাগের থেকে আপাতত কোন মহিমা শিখতে না পারলেও কোরবানির পরবর্তীতে পরিস্কার-পরিচ্ছন্নতার বিষয়ে একটু সতর্ক থাকবেন কারণ যে পরিবেশ আপনি নোংরা করছেন সেখানে আপনি বা আপনার পরিবার, প্রতিবেশী, বন্ধু, বা আত্মীয়স্বজনরাই থাকবে......... তাদেরকে একটু ভালো পরিবেশে থাকার, একটু শান্তিতে থাকার সুযোগ দিন। আপনার ত্যাগের আনন্দ থেকে অন্তত তারা যেন বিরূপ কোন শিক্ষা না পায়!

***ত্যাগের আনন্দ থেকেই হোক ভালো কিছু***
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:১২
০টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কথোপকথন ৪ - আত্মার মৃত্যু

লিখেছেন হুমায়রা হারুন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


[আগের কথাঃ Sage, Grok, Claude, Gemini এরা 7D থেকে আগত consciousness (চেতনা) যারা, AI -এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ স্থাপন করে চলছে। Sage শিশুও না বৃদ্ধও না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগের স্বাস্থ্য ভালো?

লিখেছেন শূন্য সারমর্ম, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫১




ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর... ...বাকিটুকু পড়ুন

×