somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কার্জন হল (ছবি ব্লগ)

০৮ ই জুলাই, ২০১০ রাত ৯:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শুধু কার্জন হল না। তার আশে পাশের এলাকা নিয়ে এই ছবি ব্লগ।




কার্জন হল এর সঠিক বানানটা সঠিক ভাবে খুব কম জায়গায় দেখেছি। Kurzon, Karzon, Karjon, Carzon, Carzone এরকম অনেক গুলো বানান দেখা হয়ে গেছে। আমার নিজেরই এক বন্ধু একবার ইয়াহু মেসেঞ্জার এ আমাকে বলল কালকে Kargon এ থাকিস, দেখা হবে। আমি তাকে বললাম এটা কি লিখলি!! সে বলল সে নাকি বাংলায় লিখেছে এটা কোনো ব্যাপার না। মাঝে মাঝে ইংরেজি হরফে বাংলা মনে হয় না লেখাই ভাল।





কার্জন হলের সঠিক বানান CURZON যেহেতু ব্রিটিশ ভারতের ভাইসরয় (ভাইরা ভাই টাইপ কোনো সম্পর্ক বলে আমার ধারনা) লর্ড কার্জনের নাম অনুসারেই এর নাম "কার্জন হল"।





কার্জন হল হচ্ছে বাংলাদেশ এ যে কয়টি চমৎকার স্থাপত্য এর কাজ আছে তার মধ্যে অন্যতম। কার্জন হলের সিড়ি থেকে শুরু করে অনেক কিছুই কাঠের। কি কাঠ কে জানে!! ১০০ বছর ধরে টিকে থাকা এই বিল্ডিং আমার ধারনা আরো ১০০ বছরেও তার কিছু হবেনা।





আমাদের মহান মাতৃভাষা আন্দোলন এর সুচনা এখান থেকেই। ১৯৪৮ সালে মুহম্মদ আলি জিন্নাহ উর্দু নামক একটা ভাষা যেটা খুব কম মানুষ এর মুখের ভাষা সেটাকে যখন একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে ঘোষনা দেন তখন এখানে অনেকেই বলে উঠে "না না না"।





কার্জন হলে ভিত্তি প্রস্থর স্থাপিত হয় ১৯০৪ সালের ১৯ ফেব্রুয়ারী। এটাকে তখন টাউন হল বলা হত। ১৯১১ সালে এটা ঢাকা কলেজ এর অংশ হয়। ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর বিশ্ববিদ্যালয় এর বিজ্ঞান বিভাগ-এর অংশ হয়।





কার্জন হল এ যে অংশটা টাউন হল নামে পরিচিত ছিল সেখানে সাইন্স এর সব পরীক্ষা গুলো অনুষ্ঠিত হয়। পরীক্ষা হলটি দেখার মত। তার ভেতরের গম্বুজ গুলাও দেখার মত। তার পিছনে পরীক্ষার সিট পড়লে অন্যদের সাথে দেখাদেখি করাটাও দেখার মত। (যেহেতু লেখক নিজেই অনেক পরীক্ষা দিয়েছেন)।





অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় বলতে কলাভবন টাকেই বুঝায়। পেপার এ নিউজ এ দেখা যায় খালি কলাভবনের ছবি। কার্জন যে এক অপার বিস্ময় তার গুরুত্ব খুবই কম। ব্রিটিশদের কাছে ব্যাপারটা তা না। নিজেদের বুদ্ধি আর ছল কৌশলে এক সময় দুনিয়া শাসন করা ব্রিটিশরা ঠিকি জানে তাদের কীর্তি কে সম্মান করতে। তাই অনেক সময় ই দেখা যায় বিভিন্ন ফরেইনারদের আগমন ঘটে কার্জন হল এ। ভিনদেশে এসে নিজেদের প্রাচীন কীর্তি দেখার চেস্টা করে।





রাতের কার্জন হল আরেক অপার বিস্ময়। যেন এক ভিন্ন অনুভুতি। ভার্সিটি লাইফ এ বেশ কয়েকবার সারারাত কার্জন হলে কাটিয়েছি (একফোটাও না ঘুমিয়ে শুধু মাত্র আড্ডা মেরে)। রাতের কার্জন হল যেন কথা বলে মানুষের সাথে। যেন প্রকাশ করতে চায় তার মহিমা আর তার ইতিহাস এর কথা। কারন কার্জন হলের সাথে ইতিহাস এর অনেক গর্ব যে জড়িয়ে আছে।





কার্জন হলের এবং তার আশে পাশের যে ছবিগুলো দেওয়া হচ্ছে এখানে, ছবি গুলো আমার তোলা না। এরকম ছবি তোলাটা মোটামুটি যোগ্যতার ব্যাপার। আমার অনুজপ্রতিম রঞ্জু এর তোলা। সেও আমার মত পদার্থবিজ্ঞান বিভাগের ছাত্র।





শহীদুল্লাহ হলের পুকুর পাড় এর ছবিও আছে। রঞ্জুর পক্ষে ১৯০০ সালের দিকে গিয়ে লর্ডকার্জনের ছবি তোলা সম্ভব হয়নি দেখে তারটা নেট থেকে নেওয়া (প্রথমে ছিল)।


লাস্ট, বন্ধুদের সাথে কনভোকেশনের দিন ফিজিক্স ডিপার্টমেন্ট এর সামনে টুপি ফিক্কা মারা ছবি।





আমার নিজের সিঙ্গেল কার্জন হল এর সামনে টুপি ফিক্কা মারা ছবি। :)






সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৫৩
৪৭টি মন্তব্য ৩৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠের মত এবং শরিয়া আইন হলো সকল পক্ষের সম্মতি বিশিষ্ট ইসলামী হুকুমতের আইন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৯



সূরাঃ ৬ আনআম, ১১৬ নং আয়াতের অনুবাদ-
১১৬। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরন করে:... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×