somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শৈবাল এখন বড় হয়েছে

১৭ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গ্রামে পাশাপাশি বাড়ি হলে এরকম সমস্যা হয়। কিছু একট নিয়ে বিরোধ থাকেই। হয়ত দুই বাসার মাঝখানে কোন গাছ থাকবে। সেই গাছের ফল কে কেড়ে খাবে? দুই বাড়ির সামনের জমিজমা নিয়ে ঝামেলা থাকবে। গ্রামের সালিশীতে যেটার এমন কোন মিমাংসা হবে যেটাতে কেউই খুশি হবেনা।

শৈবাল এর অবশ্য এসব বোঝার তেমন কোন ইচ্ছাই ছিলনা। জীবন নিয়ে তার একটাই আক্ষেপ। সে বড় হচ্ছেনা কেন। বড় হওয়ার অনেক মজা। নিজের মত করে থাকা যায়। সেইদিন কার কথা। পাশের গ্রাম এ যাবে সে হাট দেখতে। তার চাচা গেল তাকে যেতে দেওয়া হল না। মায়ের বেশি ভয়। তুই তো আর ব্যাটা মানুষ না। তুই হইলি ছুটু পোলাপাইন। শৈবাল মাকে বুঝিয়েও পায়না যে তার বয়সি ছেলেপেলেরা গ্রামে একাই ঘুরে। শৈবাল অভিযোগ নিয়ে বাব-চাচা দের কাছে যায়। তারাও বলে, আরে বেটা বড় হ। ব্যাটা মানুষ হ আগে।

শৈবাল এর চাচা সুলায়মান অবশ্য তাকে বেশ আদর করে। এটা ওটা কিনে দেয়। সুলায়মান রাশভারী আর রগচটা লোক। পাশের বাড়ির কাওসারদের সাথেই তাদের গ্যাঞ্জাম। ঘটনা যখন ঘটে শৈবাল তখন ছিলই না। শৈবাল ঘরের মধ্যে ছিল। গ্রামের হাটবারের কোন দোকান এর পজিশন নিয়ে কাওসার এর সাথে সুলায়মান এর কথাবার্তায় কাটাকাটি চলছিল। হটাৎ সুলায়মান ঘরে ঢুকে দা হাতে নিল। বের হয়ে কিছু একটা করল যাতে শৈবাল ঘরে বসে খালি আর্ত-চিৎকার টাই শুনল। বের হয়ে ভয়াবহ দৃশ্য দেখল। কাওসার গোঙ্গাইতেসে। হাসপাতালে নেওয়ার পথে কাওসার এর মৃত্যু হয়। কাওসার এর সাথে সুলায়মান এর আগেও ঝগড়া হইসে। এরকম হবে কেউই ভাবে নায়।

মার্ডার অনেক বড় ব্যাপার। গ্রামের ছোটখাট ঝগড়া সালিশীতে মিমাংসা হতে পারে মার্ডার না। তার উপর আবার কাওসার এর দুই ভাই মজনু আর তারেক, এদের কাছে কাওসার এর মৃত্যু যতটা না গুরুত্ববহন করে তার থেকে বেশি ব্যস্ত তারা ছিল পারিবারিক ঝগড়ার ক্ষোভ মিটানো। সুলায়মান কে ফাসাইতে পারলে তাদেরো লাভ তাই পুলিশ আসল।

গ্রামে মাতব্বর এর অভাব নাই। সুলায়মান কে কিভাবে প্রাণে বাঁচানো যায় সেটা নিয়ে অনেক কথাবার্তা হল। তারপর ঠিক হল পুলিশ কে বলা হবে খুনটা করেছে শৈবাল। শৈবাল অপ্রাপ্ত বয়স্ক। তার ফাঁসি হবেনা। সুলায়মান সাহায্য করেছে। দুইজনেরি কিছু জেল হবে।

কিন্তু ব্যাপারটা যত সহজভাবে চিন্তা করা হল মুল ব্যাপারটা এমন সহজ মোটেও হলনা। পুলিশ পুরা ঘটনাটা টাকা খাওয়ার জন্য তাদের মত করে সাজাল। পুলিশ এর রেকর্ড এ শৈবাল এর বয়স থাকল কম করে হলেও ১৬। শৈবাল এর বয়স পরীক্ষা করা হল। ডাক্তার এর রিপোর্ট এ আসল ১২ থেকে ১৬। পুলিশ টাকা খাওয়ার জন্য সেটাকে বানাল ১৪ থেকে ১৮। শৈবাল কে অনেক ধরনের বেগ পোহাতে হল। অনেক জায়গায় শুনতে হইল, এইটুকু ছেলে খুন করে! শেষ মেশ যেভাবেই হোক প্রমান হল তার বয়স নাকি আঠার। মায়ের আদরের ছেলে যে কিনা মায়ের চোখের দৃষ্টি সীমার বাইরেই যায় না সে হল খুনের আসামী।

যেহেতু পুলিশের মামলা তে ঘটনাটা হটাৎ করে হয়ে যাওয়া, প্ল্যান করে মার্ডার না তাই শৈবাল আর তার চাচা দুইজনেরি জেল হল। দা দিয়ে কোপ দেওয়াতে শৈবালের ১০ বছর আর চাচা সুলায়মান এর মাত্র ২ বছর। যেহেতু সে শুধুই সাহায্যকারী। জেল এ থাকতে একবার খালি চাচা এর সাথে ভাতিজার দেখা হইসিল। সুলায়মান গিয়ে শৈবাল কে বলে কেমন আসিস তুই? শৈবাল বলে, বড় হইয়া গেসি চাচা। ব্যাটা মানুষ হইসি।

প্রকৃত অর্থেই শৈবাল তো এখন অনেক বড়ই হইসে।
সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০১১ বিকাল ৩:০৯
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×