somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চৌধুরী সাহেব ইজ ব্যাক।

১৪ ই নভেম্বর, ২০১০ রাত ১০:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চৌধুরি সাহেব!! আইন নিজের হাতে তুলে নিবেন না।

আইন নিজের হাতে তুলে নিবেননা এটা বাংলা সিনেমার একটা জনপ্রিয় ডায়লগ। সাধারনত সিনেমার শেষে এটার প্রয়োগ হয়। কারন পুলিশ আসতে দেরী করবে। ততক্ষনে ঘটনা যা ঘটানোর ঘটানো হবে। ত্রিভুজ প্রেমের কাহিনী থাকলে অতিরিক্ত নায়ক বা নায়িকা গুলি খাবে। তার আগে অন্য ঘটনাও ঘটবে। ভিলেনরা ছুরি চাকু হকি পিস্তল স্টেনগান রকেট লাঞ্চার নিইয়ে ইয়া ঢিসা ঢিসা ঢিসা ইয়া ঢা ঢা ঢা …………. চু উ উ উ উ উ বুম ……………… এইভাবে অনেক বার নায়ককে মারবে। কিন্তু নায়কের গায়ে কিছু লাগবেনা। নায়িকার বুলেটপ্রুফ ওড়না তাকে বাঁচাবে। তারপর নায়ক তার পিস্তলে এক গুলিতে সব ভিলেন মেরে ফেলবে। ব্যাকগ্রাউন্ড মিউজিক এ পয়েত পয়েত শব্দ হবে। ভিলেন যদি না মরে। তখন পুলিশ আসবে। আইন নিজের হাতে তুলে নিবেন না।

বাস্তব জীবনে আইন নিজের হাতে তুলে নেওয়া খুব সোজা। আমি নিজেও কয়েকবার তুলসি। আমার দুই একজন বন্ধুবান্ধব ল (law) তে পড়ে। তাদের ল এর বই আছে। আইনের বই। সেগুলা নিজ হাতে দুই একবার তুলসি। কাজেই অনেকেই আইন নিজের হাতে তুলে নেয়। এইভাবে আইন নিজের হাতে তুলে নেওয়া দোষের কিছুনা।

আবেগঘন এক মুহুর্তের কথা মনে পড়ে গেল। নায়িকার মা ডলি জহুর। ডলি জহুর নায়িকাকে বলছে, দুধটুকু খেয়ে ফেল মা। তোর শরীর খারাপ করবে। নায়িকা বলল, “খাব না। রাজাকে ছাড়া আমি কিছু খাবনা”। এইখান থেকে আমরা কি বুঝতে পারি? হয় নায়িকা একজন নরখাদক। কারন সে রাজাকে খায়। আর নাইলে রাজা কোম্পানি কনডম বানানো ছেড়ে দুধ বানানোর ফ্যাক্টরী দিয়েছে। একই পুকুরে গোসল করলে এইডস ছড়ায় না কিন্তু রাজা ছাড়া আকাম কুকাম করলে তো ছড়ায়। তাহলে ঐ সময় মনে হয় মানুষ রাজার উপর ভরসা রাখতে পারছেনা।





শাকিব খান নম্বর ওয়ান ছবিতে শাকিব খান বুয়েটের ছাত্র কিন্তু ফেরিওয়ালা। সেখানে দোষের কিছু নাই কিন্তু বুয়েটে টেক্সটাইলটা ছিল কবে!! তাহলে শাকিব খানের পরের ছবি আমরা এইভাবে চিন্তা করতে পারি?

মা মা। আমি বুয়েট থেকে পাস করেছি মা। তোমার স্বপ্ন পূরন হয়েছে মা। আমি ডাক্তার হয়েছি।

মা বলবেন, খুব খুশি হয়েছি। মন দিয়ে সেবা করবি।

এইখানে ওমর সানির একটা সিন না তুললেই হইতেসেনা।

মা আমি বিএ পাস করেছি মা।

মা বললেন, খুব খুশি হয়েছি বাবা। এখন ডাক্তারিটাও পাস করে ফেল।

একটা জিনিষ মাথায় ঢুকেনা। এখন মোবাইল সবার হাতে থাকে। ডাইরেক্টররা কোন আক্কেলে বুয়েট পাস করার দৃশ্য গ্রামের বাড়িতে দেখায়??

আসুন আরও একটা ডায়লগ নিয়ে আলোচনা করি।

এভাবে তাকাবেননা মিস! হৃদয়ে কারও অগ্নুৎপাত হলে সে অগ্নুৎপাতে নিজেকেই জ্বলে পুড়ে ছারখার হয়ে যেতে হবে।

আলোচ্য ডায়লগটুকু ওমর সানির। তার জবাবে মৌসুমী বলেন,

ইউ ইস্টুপিড, ইউ শাট আপ।

বাংলা সিনেমার মজার মজার অসঙ্গতি তুলে ধরার একটা ফ্যান পেজ ছিল ফেসবুকে। ফ্যান পেজের নাম- চৌধুরী সাহেব। টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না। ব্লগে "চৌধুরী সাহেব!! আই লাভ ইউ। " নামে আগের পোস্ট দেওয়ার পর একটা অঘটন ঘটে গেছে। ফেসবুক চৌধুরী সাহেবের পেজটাকে ডিলিট করে দিয়েছে। ডিলিট হওয়ার আগে তার ফ্যান সংখ্যা ছিল ১০,৭০০ এরও বেশি। সম্ভবত কিছু বেরসিক মানুষের রিপোর্টের কারনে এরকম হয়েছে। কিন্তু একটা কথা আছে, “ The show must go on.” তাই ফ্যান পেজটা আবার করা হয়েছে। বাংলা ছবি যদি বাংলা সংস্কৃতিকে সঠিক ভাবে তুলে ধরত তাহলে তা নিয়ে মজা করার ধৃষ্টতা আমরা কখনই দেখাতাম না। কিন্তু বাংলা সিনেমা যারা বানান তারা এই কাজ খুব কম করেন। সদিচ্ছা থাকলে স্বল্প বাজেট নিয়েও অনেক ভালো কিছু করা সম্ভব। কিন্তু সেই সদিচ্ছাই সম্ভবত তাদের নেই। আমরা পাব্লিক। আর পাব্লিকরা পাব্লিক ফিগার নিয়ে মজা করবেই।


সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০১১ সকাল ১০:৩৩
৪০টি মন্তব্য ৩৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠের মত এবং শরিয়া আইন হলো সকল পক্ষের সম্মতি বিশিষ্ট ইসলামী হুকুমতের আইন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৯



সূরাঃ ৬ আনআম, ১১৬ নং আয়াতের অনুবাদ-
১১৬। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরন করে:... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×