somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অবাক হওয়ার ক্ষমতা নষ্ট হয়ে গেছে।

১৬ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আসুন, মাইনাস দিয়ে যান। সত্যি বলছি, কিছু মনে করব না।

বাংলার বুকে বর্গী নেমেছে। বাংলার শান্ত ছেলেদের শান্ত আর রাখা যাচ্ছেনা। কারন শত্রু এসেছে তাই অস্ত্র হাতে লড়তে হবে। আমি যার কাহিনী লিখছি তার সত্যিকারের নাম দিলাম না। মনে করেন তার নাম সামাদ। তিনিও ঘরে বসে থাকলেননা। বাংলাদেশ নামক একটা দেশকে প্রতিষ্ঠিত করতে হবে। ৭ মার্চ শেখ সাহেবের ভাষনের পর থেকেই তিনি প্রস্তুত। চুড়ান্ত আঘাত আসল ২৫ শে মার্চ। প্রতিটি ক্রিয়ার বিপরীত ক্রিয়া থাকে। পাকিস্তানীদের ক্রিয়ার বিপরীতে আমাদের প্রতিক্রিয়ার সময় এখন।

৮ নম্বর রেজিমেন্টে যুদ্ধ করতে গিয়েছিলেন তিনি। কয়েকবার সম্মুক যুদ্ধ করেছেন। কয়েকবার জীবন বিপন্ন হয়েছিল। তার সাথে অনেকেই মারা যান। অনেকেই গুলিবিদ্ধ হন। পঙ্গুত্ব বরণ করেন। তিনি থেমে থাকেননি। তিনি তো আর ঘাস কাটতে আসেননি। তিনি দেশকে বাঁচাতে এসেছেন। দেশ কবে শত্রুমুক্ত হবে কেউ জানেনা। কিন্তু পরাধীন দেশে তিনি জীবিত থাকতে চাননা। কারন, স্বাধীন রাষ্ট্র জীবিত গেরিলা চায় না। স্বাধীন রাষ্ট্র চায় রক্ত। নিজের দেহের শেষ বিন্দু রক্ত থাকতে পাকিস্তানীদের রক্ত ঝরিয়ে যাব। পৃথিবীর বুকে বাংলাদেশকে প্রতিষ্ঠাতা করে যাব।

খাওয়া দাওয়ার অনিয়মের কারনে অসহ্য বুকে ব্যাথাও সহ্য করেছেন তিনি। কোনো কোনো দিন দুটো রুটি খেয়ে কাটিয়ে দিয়েছেন। এটা তো আর পিকনিকে যাননি। এটা হল যুদ্ধ। বাংলাদেশের মুক্তিযুদ্ধ।

আমরা অপমান সইবোনা, ভীরুর মত ঘরের কোনে রইবনা, আমরা আকাশ থেকে বজ্র হয়ে ঝরতে জানি, তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি ............

মাটি আমাদের মা। সেই মায়ের অপমান কোনভাবেই সহ্য করা হবেনা। তিনি যুদ্ধ করে গেলেন। পৃথিবীর বুকে বাংলাদেশ নামক দেশের সৃষ্টি হল।

সেই বাংলাদেশে একদিন মুক্তিযোদ্ধাদের তালিকা হওয়া শুরু হল। দেশের শীর্ষ সন্তানদের তালিকা। গভীর শ্রদ্ধায় যাদের নাম চিরকাল স্মরন করা হবে। সেই তালিকায় অবশ্য তার নাম নেই। তার ছেলে গিয়েছিলেন সামাদের নাম তালিকায় তোলাতে। কিন্তু ৮ নম্বর রেজিমেন্টে জিয়াউর রহমানের অধীনে যুদ্ধ করার জন্য তাকে মুক্তিযোদ্ধা হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়। কাজেই দুঃখের সাথে জানানো যাচ্ছে যে তার নাম মুক্তিযোদ্ধাদের তালিকা নেই। এইরকম নির্দেশ কখনোই উপর থেকে আসবেনা। এটা হল ছোট লেভেলের অফিসারদের তৈল বানিজ্যের ফল।


স্বাধীনতার এত বছর পরেও যে যুদ্ধ অপরাধীর বিচার হয়না তাতে আর অবাক হওয়ার কি আছে? যুদ্ধ অপরাধীর বিচার হবে এটা মনে করা মানে বোকার স্বর্গে বাস করা।
জামায়াতনেতা আজহারুল ইসলাম যে বলেছেন "আমরাও মুক্তিযোদ্ধা"- এটাতে অবাক হওয়ার কিছু নাই, আপনারা তাদের ছেড়ে দিবেন আর তারা ডালা-পালা ছড়াবেনা তা কি আর হয়!!
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০১১ রাত ১১:৩৭
২৬টি মন্তব্য ২৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ব্লাইন্ড স্পট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৩৭



ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

×