somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওয়েস্ট ইন্ডিজকে বাংলাদেশের পাল্টা চ্যালেঞ্জ

১৫ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক যুগের পুরোনো টেস্ট ইতিহাসে অন্যতম সেরা একটি দিন কাটাল আজ বাংলাদেশ। মিরপুর টেস্টের প্রথম দু’দিনে ৫২৭ রানের পাহাড়ে উঠে ওয়েস্ট ইন্ডিজ যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল, সেই চ্যালেঞ্জ দারুণভাবেই মোকাবিলা করছে বাংলাদেশ। তৃতীয় দিন শেষে ৬ উইকেটে ৪৫৫ রান নিয়ে উল্টো ওয়েস্ট ইন্ডিজের দিকেই চ্যালেঞ্জটা ঠেলে দিয়েছে টাইগাররা। নাঈম ইসলামের অনবদ্য শতরান (১০৮), সাকিব আল হাসানের ৮৯, মুশফিকুরের ৪৩ রানের পর বেলা শেষে মাহমুদউল্লাহ ও নাসির হোসেনের অবিচ্ছিন্ন ৮৭ রানের জুটি এগারো মাস পর টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তনটা দুর্দান্তই করে তুলেছে।
চা বিরতির ঠিক পরপর প্রথমে সেঞ্চুরিয়ান নাঈম ইসলাম ও পরে অধিনায়ক মুশফিকুর রহিমকে হারিয়ে কিছুটা বেকায়দায় পড়ে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু দিনের শেষ ঘন্টাটি দারুণভাবেই লড়াইটাকে টেনে নিয়ে গেছেন নাসির হোসেন ও মাহমুদউল্লাহ। মাহমুদউল্লাহ অপরাজিত আছেন ৪২ রানে। নাসির হোসেনের ব্যাট থেকে এসেছে অপরাজিত ৩৩ রান। কাল মিরপুর টেস্টের চতুর্থ দিন এই অবিচ্ছিন্ন জুটি বাংলাদেশকে নতুন স্বপ্ন দেখাতেই মাঠে নামবে।
ওয়েস্ট ইন্ডিজের সংগৃহীত ৫২৭ রান থেকে আর মাত্র ৭২ রান দূরে রয়েছে বাংলাদেশ। একটা সময় ফলোঅনের আশঙ্কায় থাকা বাংলাদেশের লক্ষ্য এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজকে ছাড়িয়ে যাওয়া। সেই পথে বেশ ভালোভাবেই আছে মুশফিকুর রহিমের দল। অবিচ্ছিন্ন নাসির ও মাহমুদউল্লাহর পর আছেন সোহাগ গাজী। জাতীয় ক্রিকেট লিগে সম্প্রতি এই সোহাগের ব্যাট থেকে এসেছে দারুণ একটি শতরান। তবে নাসির ও মাহমুদউল্লাহর প্রতি প্রত্যাশা নিজেদের জুটিটিকে অন্তত কাল মধ্যাহ্ন বিরতি পর্যন্ত টেনে নিয়ে যাওয়া।
মিরপুর টেস্ট বোলারদের জন্য দুঃস্বপ্ন হয়েই দেখা দিয়েছে। গতকাল পুরো দ্বিতীয় দিনটি ছিল বাংলাদেশের বোলারদের জন্য বন্ধ্যা। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের অবস্থা বাংলাদেশের বোলারদের মতো অতটা খারাপ না হলেও ছয়টি উইকেট তুলে নিতে তাদের যথেষ্ট পরিশ্রমই করতে হয়েছে। তাদের অপেক্ষা করতে হয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানদের ভুলের জন্য। এটা ঠিক, বাংলাদেশের পতন হওয়া ছয়টি উইকেটেই যতটা ক্যারিবীয়দের কৃতিত্ব, বাংলাদেশের ব্যাটসম্যানদের ভুলের মাসুল তারচেয়ে অনেক বেশি।
ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে সফল দুই বোলার রবি রামপল ও ড্যারেন স্যামি। রামপলের দখলে গেছে ৩ উইকেট; স্যামির ঝুলিতে ২ উইকেট। ভিরাসামী পেরমেলের এক উইকেট। বহুল আলোচিত সুনীল নারাইন মিরপুর টেস্টের কথা বোধ হয় ভুলে যেতেই চাইবেন।
View this link
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:৫০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×