বর্তমানে চাকরির প্রতিটি সেক্টরেই আমাদের প্রতিযোগিতার সম্মুখীন হতে হচ্ছে। কর্মক্ষেত্রে আমাদের সার্টিফিকেটের পাশাপাশি বাহ্যিক দিকটিও ফুটিয়ে তুলতে হচ্ছে। অর্থাৎ দক্ষতার পাশাপাশি স্মার্টনেসও জরুরি। এর ফলে আমরা আমাদের পোশাক, ব্যাগ, ফাইল ইত্যাদির দিকেও এখন সুনজর দিচ্ছি। এমন একটি সময় ছিল যখন অফিসে কাজটাই ছিল মুখ্য। সেখানে পোশাকের দিকে অতটা নজর না দিলেও চলে, এমন ধারণা বর্তমান যুগে অচল। স্মার্ট, পরিচ্ছন্ন গেটআপ আপনাকে করবে আত্দবিশ্বাসী, যা অফিসের কাজেও ইতিবাচক প্রভাব ফেলবে। অফিসের ধরন বুঝুন, তারপর সিদ্ধান্ত নিন। মেয়েরা শাড়িতে স্বাচ্ছন্দ্যবোধ না করলে ফরমাল ফুল স্লিভ সালোয়ার-কামিজ পরতে পারেন অথবা বিজনেস স্যুটেও মেয়েদের বেশ মানিয়ে যায়। আর ছেলেরা ফরমাল শার্ট পরতে পারেন, তবে শার্টটি ফুল হাতা হলে ভালো হয়। কী ধরনের জুতা বা ব্যাগ ব্যবহার করবেন তা নিয়েও ভাবনা-চিন্তার প্রয়োজন আছে। কর্মক্ষেত্রে সুনাম অর্জন করার জন্য কর্মদক্ষতার সঙ্গে সঙ্গে প্রয়োজন এক সুন্দর পরিশীলিত ব্যক্তিত্ব। কম সময়ে নিখুঁত কাজ করার ক্ষমতা ছাড়া আরও যে জিনিসটি সবাই লক্ষ করেন তা হলো_ আপনার ড্রেস সেন্স। তাই ড্রেস সেন্স নিয়ে কিছু পরামর্শ অফিসে জয়েন করার আগে দেখে নিন। বেশিরভাগ কর্মচারী কী ধরনের পোশাক পরে অফিসে আসেন। যেমন স্কুল বা কলেজে শিক্ষকরা সাধারণত নরমাল পোশাক পরেন। আবার কর্পোরেট অফিসের লোকজন বিজনেস স্যুটেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। আপনার প্রাথমিক পোশাক বাছাই পর্ব এ ভিত্তিতে করুন। খেয়াল রাখবেন অফিসের পোশাক যেন রং, ডিজাইন বা কাটের দিক দিয়ে উগ্র বা লাউড না হয়। গরমের দিনে অফিসের পোশাকের জন্য প্যাস্টেল শেড বাছাই করুন। অফিসের অলঙ্কার পরার ব্যাপারে সংযত থাকুন। ছেলেদের ক্ষেত্রে হাতের ব্রেসলেট বা মোটা কোনো আংটি পরিহার করা বাঞ্ছনীয়। আর মেয়েদেরকে চওড়া নেকলেস, ঝুলন্ত দুল, বড় আংটি অফিসে একেবারেই মানায় না। জুতা এবং ব্যাগের রং কাছাকাছি শেডের মধ্যে বাছুন, ল্যাপটপ ক্যারি করতে হলে এমন ব্যাগ বাছুন যাতে ল্যাপটপের সঙ্গে অন্যান্য জিনিস নিতে পারেন। বিভিন্ন পকেটে জিনিস রাখার অভ্যাস করলে সেগুলো খুঁজে পেতে সহজ হবে। অফিসে যাওয়ার সময় হালকা ফাউন্ডেশন এবং কম্প্যাক্ট ব্যবহার করুন। বর্ষাকালে বের হওয়ার সময় অবশ্যই একটি ছাতা নিতে ভুলবেন না। সবচে বড় কথা দক্ষতার পাশাপাশি স্মার্টনেস জরুরি।
চাকরি ক্ষেত্রে দক্ষতার পাশাপাশি স্মার্টনেস জরুরি........
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
**চিঠি ০৩ : ক্যাফের চিঠি** ☕️

বহু বছর পর আজ তোমাকে দেখলাম।
একটা ক্যাফেতে।
জানালার পাশের টেবিলে বসে ছিলে তুমি। সামনে একটা বই, পাশে একটা Affogato। মাঝে মাঝে কফিতে চুমুক দিচ্ছিলে, আবার বইয়ের পাতায় চোখ রাখছিলে।
আমি ক্যাফেতে... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন
আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন
শিরোনামহীন কবিতা-০৭
তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।