এখন ভালোবাসা রূপ বদলায়
শরতের আকাশের মতন
এখানে গভীরতা অবান্চিত
রংমাখা রূপের জোয়ারে..হৃদয়ভাসে
মাদকহাসিতে মিথ্যার ফুলঝুরি..
জান!তুমিই আমার জীবনের সব
চল্ তবে...এককাপ কফি খাই
কোন্ মোহনায় চলো রে মন
কোন্খানে তোর ঠিকানা
আগ পিছ না ভেবেই
ভাসো ..ভাসো..কেবলই ভেসে যাও ..
ওরা শরতের কাশফুল চেনে না
কিংবা বরষার মেঘলা আকাশ ..
আলো আধাঁরীর ভালোবাসাতে
শুভ্রতারা বেমানান ..
এখানে স্বার্থের টানে হৃদয়ভাঙ্গে
কেউ বোঝেনি গহীন মনের কথন
একে ভালোবাসা বলে ..নাকি প্রেম
উত্তর অজানা
ভালোবাসা ..
কোন এক ঝুম বৃষ্টিতে
কাকভেজা তুমি আমি
আমার নীল চূড়ি হাতে রেখ হাত
অতঃপর আনমনা হয়ে গাবো ...
"আমার সারাটি দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম .."
বিশ্ব চরাচর ভেসে একাকার
পরম বিশ্বস্তার এ পৃথিবী
শুধুই তোমার আমার ..
এটাকে কি ভালোবাসা বলা যায়?
নাকি প্রেম ..
আজোও উত্তরটা অজানা ..
আলোচিত ব্লগ
দ্য ব্লাইন্ড স্পট

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন
আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।