somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সারা বছরই পা ফাটছে?

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পা বা পায়ের গোড়ালি ফাটার সমস্যা শীতকালেই বেশি দেখা যায়। তবে কারও কারও সারা বছরই এ সমস্যা থাকে। এমন সমস্যা প্রসঙ্গে সোনালী’স এইচডি মেকআপ স্টুডিওর রূপবিশেষজ্ঞ সোনালী ফেরদৌসী মজুমদার বলেন, পায়ে ময়েশ্চারাইজার ব্যবহার করা জরুরি। একটু যত্ন নিলেই পা থাকবে কোমল আর গোড়ালি ফাটার সমস্যাও কমে যাবে।
জেনে নিন তাঁর পরামর্শ—
 বাইরে থেকে ফিরে অবশ্যই ভালোভাবে পা পরিষ্কার করতে হবে।
 গোসল করার সময় সাবান ও ব্রাশের সাহায্যে গোড়ালি পরিষ্কার করে নিতে পারেন।
 প্রতিদিন গোসলের পর পায়ে ও গোড়ালিতে লোশন লাগাতে হবে।
 একটু সময় নিয়ে পায়ের যত্ন নিন। গরম পানিতে পা ভিজিয়ে নিন। এবার এক টুকরা লেবু দিয়ে গোড়ালি ঘষে নিন। তারপর ঝামাপাথর দিয়ে গোড়ালি ঘষুন। এরপর স্ক্রাব ব্যবহার করুন এবং পা ধুয়ে নিন। পা শুকানোর পর লোশন ব্যবহার করুন। এটি সপ্তাহে এক দিন করতে পারেন।
 অর্ধেক পাকা কলা মেখে নিয়ে এর সঙ্গে কয়েক ফোঁটা মধু মিশিয়ে নিন। এই মিশ্রণ পায়ের গোড়ালিতে লাগিয়ে প্লাস্টিক র্যাপার দিয়ে পা মুড়ে রাখতে হবে ১০ মিনিট। তারপর এটি ধুয়ে ফেলে ঝামাপাথর দিয়ে ঘষে পায়ের গোড়ালি পরিষ্কার করে ফেলতে হবে। পা ধুয়ে নিয়ে শুকানোর পর লোশন লাগাতে হবে। এতে পা থাকবে নমনীয়।
 পায়ের তলার যেসব অংশ কোনো কারণে শক্ত হয়ে যায়, সেখানকার শক্ত চামড়া কাটার জন্য বিশেষ ধরনের ব্লেড কিনতে পাওয়া যায় বাজারে। বাসায় পেডিকিওর করার জন্য এটি ব্যবহার করতে পারেন। তাহলে পায়ের তলার শক্ত অংশগুলো সরিয়ে ফেলতে সুবিধা হবে।
 ভালো জুতা-স্যান্ডেল ব্যবহার করতে হবে, তা না হলে যাঁদের অনেক হাঁটতে হয়, তাঁদের পায়ের পাতার কোনো কোনো অংশ শক্ত হয়ে যেতে পারে।
 জুতা-স্যান্ডেলে ব্যবহার করার জন্য বাজারে জেল প্যাড কিনতে পাওয়া যায়। চাইলে এগুলোও ব্যবহার করতে পারেন। একটি জেল প্যাড পায়ের পাতায় এবং আরেকটি পায়ের গোড়ালিতে ব্যবহার করতে পারেন।
 প্রতিদিন রাতে ঘুমানোর সময় পায়ে পেট্রোলিয়াম জেলি লাগাতে হবে, এতে পা কোমল থাকবে।
 প্রতি দুই সপ্তাহ অন্তর পেডিকিওর করাতে হবে। যাঁদের গোড়ালি ফাটার সমস্যা খুব বেশি, তাঁরা প্রতি সপ্তাহে পেডিকিওর করাতে পারলে উপকার পাবেন।
মডেল: ইশিকা, ছবি: নকশাছেলেদের গোড়ালি ফাটার সমস্যায়
ছেলেদের গোড়ালি ফাটার সমস্যা সম্পর্কে পারসোনা অ্যাডামসের ধানমন্ডি শাখার ব্যবস্থাপক মাসুম বিল্লাহ খান বলেন, মূলত শুষ্কতা ও ধুলোবালুর কারণেই গোড়ালি ফাটে। তাই কিছু ব্যাপরে একটু যত্নবান হওয়া প্রয়োজন।
এ নিয়ে তাঁর পরামর্শ—
 যাঁরা জুতা-মোজা ব্যবহার করেন, তাঁদের অবশ্যই প্রতিবার পরিষ্কার মোজা ব্যবহার করতে হবে। মোজা একবার ব্যবহার করলেই সেগুলো পরিষ্কার করতে হবে। অপরিষ্কার মোজার কারণে দুর্গন্ধও হতে পারে, আবার এর কারণে হতে পারে জীবাণুর সংক্রমণ।
 যাঁরা স্যান্ডেল ব্যবহার করেন, তাঁদের পায়ে ধুলোবালু লেগে থাকে বেশি। তাই বাসায় ফিরেই পরিষ্কার পানিতে পা ধুয়ে নিতে হবে। সম্ভব হলে কিছুটা গরম পানি দিয়ে পা পরিষ্কার করুন।
 জুতার যে অংশ পায়ের দিকে থাকে, সেটি বেশি শক্ত হলে কিছুটা সমস্যা হতে পারে। তাই জুতা কেনার সময় বিষয়টি খেয়াল রাখুন।
 যাঁদের গোড়ালি ফাটার সমস্যা আছে, তাঁরা সপ্তাহে অন্তত একবার পানিতে একটু লবণ ও কিছুটা শ্যাম্পু মিশিয়ে নিয়ে সেই পানিতে পা ভিজিয়ে রাখুন ২০ মিনিটের জন্য। তারপর পা ভালোভাবে ধুয়ে নিয়ে মুছে ফেলুন। পা শুকানোর পর পেট্রোলিয়াম জেলি ও গ্লিসারিন একসঙ্গে মিশিয়ে পায়ে লাগিয়ে রাখুন।

 পায়ের গোড়ালিতে পেট্রোলিয়াম জেলি ও গ্লিসারিন লাগালে চেষ্টা করুন ঘরে স্যান্ডেল পরে হাঁটতে। ঘরে ব্যবহার করার জন্য আলাদা স্যান্ডেল রাখুন। আর যদি ঘরে স্যান্ডেল ব্যবহার না করেন, সে ক্ষেত্রে পরদিন সকালে অবশ্যই ভালোভাবে গোড়ালি পরিষ্কার করতে হবে। কারণ, ময়েশ্চারাইজার লাগানো অবস্থায় খালি পায়ে ঘরে হাঁটলে ঘরের ধুলো গোড়ালিতে আটকে যাবে।
 প্রতিদিন রাতে ঘুমানোর আগে পায়ের গোড়ালিতে অলিভ অয়েল লাগাতে পারেন।
 সম্ভব হলে গোসলের আগে পায়ে তেল ম্যাসাজ করতে পারেন।
 ভিটামিন সি সমৃদ্ধ খাবার খান।
 প্রতি মাসে একবার পেডিকিওর করাতে পারেন।
 ফাটা গোড়ালিতে জীবাণুর সংক্রমণ হলে অথবা কোনো কারণে পায়ের ফাটা অংশ থেকে রক্ত পড়লে চিকিৎসকের শরণাপন্ন হোন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:১২


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....



দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?

দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×