somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Passion, Profession and our society.

১০ ই মে, ২০২০ রাত ১২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

CarryMinati
১৯৯৯ সালে ভারতে জন্মগ্রহণ করা অজয় নাগর নামের এক ছেলে। ছোটোবেলা থেকেই গেমের প্রতি আসক্তি ছিলো তার। ২০১০ সালে প্রথম ইউটিউব এ আগ্রহী হয়ে চ্যানেল খুলে ভিডিও দেওয়া শুরু করে। সারাদিন পড়াশোনা করে রাতে ইউটিউব ভিডিও বানাতো। প্রথমে গেমপ্লে শেয়ার করত, পরে গেম রোস্টিং, তারপর বিভিন্ন ব্যাক্তি এবং টপিক্স রোস্টিং এভাবে কন্টেন্ট পরিবর্তন করা শুরু করেছিলো। অনেক অনুনয় করার পর তার বাবা-মা তাকে ভালো মানের কম্পিউটার কিনে দিছিলো তার স্ট্রিমিং এর জন্যে। আজ পুরো ভারতে রোস্টিং কালচারের প্রবর্তক সে। একজন ফুলটাইম ইউটিউবার, গেমার, রোস্টার, র‍্যাপ গায়ক সবশেষে সেলিব্রিটি। মজার বিষয় হচ্ছে, ছোটোবেলা থেকে সে পড়াশোনায় দুর্বল ছিলো। যখন তার চ্যানেল জনপ্রিয় হওয়া শুরু করে, কলেজের ২য় বর্ষে ফাইনাল পরীক্ষার আগে সে তার বাবার কাছে যায়, আর তার কাছে বলে সে পড়ালেখা চালিয়ে যেতে পারতেছে না, তার দ্বারা পড়ালেখা হচ্ছে না। তখন তার বাবা মুচকি হাসি দিয়ে বলে তোমার মন যা চায় সেটাই কর। আজ তার সেলিব্রিটি হওয়ার পিছনে সে তার বাবা-মায়ের অবদান সব সময়ই স্বীকার করে। ও আচ্ছা, ভালো কথা। কিছুক্ষণ আগে সে তার গেম স্ট্রিমিং করে ১০ মিনিটে ১ লাখ ভিউ পেয়েছে, যা একটা রেকর্ড, যেখানে বিশ্বের ১ নাম্বার ইউটিউবার PewDiePie একই সময়ে গেম স্ট্রিমিং করতেছিলো, অথচ ভিউ তার থেকে কম৷

Shroud
১৯৯৪ সালে কানাডায় জন্মগ্রহণ করা Michael Grzesiek নামের এক ছেলে, ছোটোবেলা থেকে গেমিং এ আসক্তি। তার গেমিং এ আগ্রহ দেখে তার বাবা তাকে গেমিং খেলায় উল্টো সাহায্য করেছে, অনুপ্রেরণা দিয়েছে। আজ সে বিশ্বের সফলতম শ্যুটিং গেমার এর মধ্যে অন্যতম এবং বিশ্বে ২য় ধনী গেম স্ট্রিমার, যে কিনা মিলিয়ন ডলার আয় করে।

Kyle Giersdorf
পেনসিলভেনিয়া তে জন্মগ্রহণ করা মাত্র ১৬ বছর বয়সী এই ছেলে ফর্টনাইট নামক গেম খেলে Fortnite world cup 2019 টুর্নামেন্ট জিতে ৩ মিলিয়ন ডলার জিতেছে। মাত্র ১ বছর আগের কথা, আপনারা কতজন এটা জানতেন?

Pewdiepie
১৯৮৯ সালে সুইডেন এ জন্মগ্রহণ করা এই মানুষ বর্তমানে পৃথিবীর সবথেকে বেশী সংখ্যক সাবস্ক্রাইবার ইউটিউব এ। তারও একই কাহিনী, প্রথমে গেমিং স্ট্রিম করা, পরে রোস্টিং ভিডিও এবং আরও কন্টেন্ট।

আমি হঠাৎ এগুলো কেন বলতেছি?
আমার জন্ম ১৯৯৪ সালে, মানে উনিশ শতকের দিকেই। আর যাদের কথা বললাম তাদের জন্ম আমার সাথেই অথবা কয়েক বছর আগে-পরে। তারা সবাই এমন এক ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার করছে, বিখ্যাত এবং ধনী হয়েছে, এমন একটা ইন্ডাস্ট্রির যে পৃথিবীতে অস্তিত্ব রয়েছে, সেটা পর্যন্ত জানতাম না ৩-৪ বছর আগেও। আমার পরিবার আমাকে প্রথম এনালগ মোবাইল দিছে কলেজে উঠার পর, এবং ইন্টারনেট সংযোগ দিয়েছে বিশ্ববিদ্যালয়ে ওঠার পর। এমন না যে পরিবারের অর্থসংকট আছে, আমাকে বলেছিলো সব কিছুরই নাকি "বয়স"(!) আছে, তার আগে সেটা ব্যবহার করতে দেওয়া যাবে না। স্কুল-কলেজে থাকতে আমি লুকিয়ে লুকিয়ে বন্ধুদের বাসায় যেয়ে ইন্টারনেট ব্যবহার করা শিখেছি। ক্লাস ৫ এ থাকতে আমাকে কম্পিউটার কিনে দিছিলো, যেটার কারণে এটলিস্ট আমি ট্যাকনিক্যালি চ্যালেঞ্জড না।

প্রত্যেক ইন্ডাস্ট্রিতেই চড়াই-উতরাই থাকে, কিন্তু চিন্তার সীমাবদ্ধতা থাকলে এই পৃথিবীতে আমরা আমাদেরই অজান্তে কত কিছু থেকে নিজেদের বঞ্চিত করে রাখব, সেটা বোঝার ম্যাচুরিটি আমাদের সমাজের অনেকেরই হয় নাই, দাড়ি পেকে যাওয়া বয়স্ক মানুষদেরও না। এজন্যে আর যাই হোক, Salman Mohammad Muqtadir এর প্রতি আমার কিছুটা হলেও সম্মান কাজ করে। সেও কলেজ ড্রপ-আউট, কিন্তু আমাদের দেশে আমাদের সমাজে থেকেও ফুলটাইম ইউটিউবার হওয়ার সাহস সে দেখাইতে পারছে, কন্টেন্ট নিয়ে বিতর্ক সেটা আলাদা বিষয়।

প্রযুক্তি ব্যবহার করে, উদার মন-মানসিকতার সহায়তায়, বিশ্বের বিভিন্ন ইন্ডাস্ট্রি / ক্ষেত্র এক্সপ্লোর করে যেখানে আমাদের প্রতিবেশী দেশ ভারতে পর্যন্ত ক্যারিমিনাটি, মরটালসহ আরও অনেক ইউটিউবার (শুধু গেমিং ইন্ডাস্ট্রিতে, বাকিগুলোর কথা নাই বললাম) এর জন্ম হয়েছে, ইউটিউব, ফেসবুক, mixer, twitch.tv প্ল্যাটফর্ম গুলোতে এত্ত প্রফেশনাল স্ট্রিমার তাদের জীবিকানির্বাহ করতেছে, সেখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার বাদে অন্য কোনো প্রফেশন ইন্ডাস্ট্রি সম্পর্কে ন্যূনতম জ্ঞান না থাকা আমাদের সমাজে নিজেকে খুব বেশী অসহায় মনে হয়।
সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০২০ রাত ১২:৩০
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চাপালিশ গাছের ফল চাম কাঠাল এর উপকারিতা

লিখেছেন রবিন.হুড, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:০৮


চাপালিশ, চামল, চাম্বল, চাম্বুল, টোপোনি (মগ), বলস্রাম (গারো), কাঁঠালি চাম বা চাম কাঁঠাল (বৈজ্ঞানিক নাম: Artocarpus chama; আর্টোকার্পাস চামা) হচ্ছে মোরাসি পরিবারের কাঁঠাল-জাতীয় একটি বন্য প্রজাতির ফল। বিপন্ন এই বৃক্ষটি... ...বাকিটুকু পড়ুন

সাদা নীল জার্সি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪২


গায়ে ভাই রে সাদা নীল জার্সি
গন্ধ বাতাসে উম্মুখ হয়ে আছি;
কখন হবে- কণ্ঠ নালীর মিছিল-
তারপর- তারপর- সজোরে কিক
গোল- গোল শব্দটা আনন্দ মুখর!
আমার জার্সির রঙগুলো আত্মহারা
রাতজাগা পাগলাপাড়া ফুটবল খেলা
নয়ন জলে টলমলে- স্মৃতির... ...বাকিটুকু পড়ুন

বাইরে এসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪৬

এসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।

দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ও তাঁর মন্ত্রীবর্গের দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত নয় কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪

"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন

বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৩ শে জুন, ২০২৬ রাত ৯:০৯


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

×