চাঁদের আলো বাধ ভেঙ্গেছে
২৩ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হঠাৎ কারেন্ট চলে যাবার পর বারান্দায় এসে দাড়াতেই চঁমকে গেলাম। ভরা পূর্ণিমা আর আমি জানিই না। হঠাৎ চাঁদের শুভ্র আলো দেখে মনটা কেমন জানি হয়ে গেল। খুব ইচ্ছা হতে লাগল, “ইস,যদি এ আলোয় নিজেকে শুদ্ধ করে নেওয়া যেত। তাহলে কতই না ভাল হত!”
জীবনে বড় কোন পাপ না করেও ছোট ছোট পাপের শাস্তি এতবার পাচ্ছি যে আর প্রায়শ্চিত করার শক্তি নেই। সারা জীবন নিজের বিবেক আর স্রষ্ঠার কাছে ভালো থাকার চেষ্টা করেছি। বাদবাকি কে কি ভাবল তা নিয়ে কখনো ভাবি নি, আর তাই বুঝি আজ কেউ কেউ আমার অনুভূতিগুলোকে এতোটা খারাপ ভাবতে পারে। তাদের কথার মাধ্যমে এত কষ্ট দিতে পারে? কষ্টের কি রং থাকে? থেকে থাকলে আমার মনে হয় আর কোন রং দেখা বাকি নাই।
হাত বাড়িয়ে দিলাম মুঠোভর্তি জ্যোৎস্না নিব বলে। কিন্তু হায়! জ্যোৎস্না কেন আমার মত ফালতু কারো কাছে ধরা দিবে? চাঁদ আস্তে আস্তে আরো একটু করে পশ্চিম দিকে হেলে পড়ছে। আবছা আবছা অন্ধকারে নিজেকে যখন হারিয়ে ফেলতে শুরু করি ঠিক তখনই বেরসিকের মত কারেন্ট চলে এল। একে একে সব বাড়ির বাতি জ্বলে উঠল। শুধু জ্বলল না এই বিশাল শহরের বিশাল বিশাল দালানকোঠার চারদেয়ালে আটকা পড়া কোন এক তরুণীর মনের সাঝঁ বাতি।
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০১৮ রাত ৯:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন
ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।...
...বাকিটুকু পড়ুন
স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের...
...বাকিটুকু পড়ুন
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন