আজ মধূর ক্যান্টিনের সামনে বোমা মারার কারণে ক্ষুব্ধ ছাত্র্র-ছাত্রীরা ধাওয়া দিয়ে এক বোমারুকে ধরে ফেলে, পরে মারের কারণে জানিয়ে দেয় সে শিবির কর্মী এবং তার সাথে আরও দুইজন আছে । তারা আইবিএ-বিল্ডিং-এ আছে । সাথে সাথে উত্তেজিত সাধারণ ছাত্র ছাত্রীরা আইবিএর বাথরুম থেকে একজনকে ধরে আনে । এবং মারধোর শুরু করে । পুলিস এসে ধৃতদের দ্রুত মাইক্রো বাসে তুলে নেয় । উত্তেজিত ছাত্র-ছাত্রীরা পুলিসের মাইক্রো থেকে নামিয়ে মারতে থেকে , পুলিসের দ্রুত সাহসী ব্যাবস্থার কারণে দুইজন জনতার হাত থেকে রক্ষা পায় ।
এর প্রায় ৪০ মিনিট পরও ভেতর থেকে খুজতে খুজতে আরেক জনকে পেয়ে যায় । বিল্ডিং-এর ভিতর হৈচৈ শুনে পুলিস দ্রুত আইবিএ বিল্ডিং-এ প্রবেশ করে । পরে ধৃত বোমারু শিবির কর্মীকে ছাত্র ছাত্রীদের হাত থেকে বাচাতে নিজেদের ঘেরাও-এর মধ্যে রেখে নিয়ে আসার সময় একজন মধ্য বয়স্কা আইবিএর বিল্ডিং থেকে বের হয়ে ঐ শিবিরের পিঠে লাথি মারেন । তারপর মধsv ক্যান্টি থেকেও অন্যান্যরা বেরিয়ে আসে যারা তখন জানতো না ৩ নং শিবিরও ধরা পড়েছে । তারা তেড়ে আসে । পুলিশ প্রায় নিজেরা মার খাওয়ার ঝুকি নিয়েও আসামী নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে ।
হায়! তারা মারছে পুলিসকে বড় নির্দয় ভাবে , ইট দিয়ে মাথা থেতলে দিচ্ছে, চাপাতি দিয়ে কোপাচ্ছে, গুলি ছুড়ছে, বোম মেরে হাত উড়িয়ে দিচ্ছে । অথচ এ পুলিসই তাদের বাচালো ।
আশা করি অতীতের পুলিস নয় এখনকার মত দায়িত্ববান, নিষ্ঠাবান থাকবে পুলিস ভবিষ্যতেও ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





