somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার কিছু কথা…. হেফাজতে ইসলামের কাছে জিজ্ঞাস্য (পর্ব ৫)

১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


হেফাজতে ইসলামের প্রধানতম ব্যাক্তি আল্লামা শফি সাহেবের বয়স প্রায় ৯৬ । বাংলাদেশের মানুষের গড় আয়ু এত নয় । শফি সাহেবের লক্ষ লক্ষ ছাত্র । তার রচিত বই- এর সংখ্যা কম নয় । আমার মনে একটি প্রশ্ন আসছে তিনি পুরোপুরি সুস্থ আছেনতো, মানসিক ও শারিরীক ভাবে? বার্ধক্য জনিত কারণে তার স্মৃতি ভ্রষ্ট ব্যাধি হয়নি তো ? শফি সাহেবের লক্ষ লক্ষ ছাত্র । তার অনুসারীও কম নয় । তিনি ডাক দিলে প্রচুর গণজমায়েত হবে । তার নির্দেশে রক্ত গঙ্গা বয়ে যেতে পারে অন্তত চেষ্টা হবেই, জোরালো চেষ্টা । ৬ই এপ্রিল শাহবাগ আক্রমনের মাধ্যমে আমরা তার কিছু নমুনা দেখলাম । মানুষ ভালবাসা, শ্রদ্ধা, বিশ্বাস, সম্মানের জায়গা থেকেই শাফি সাহেবের কথা শুনে, মানে । এই কারণেই শাফি সাহেবের মানসিক স্বাস্থ্য পুরোপুরি ঠিক আছে কিনা জানা দরকার । তা না হলে বিপদ ঘটবেই । কারণ স্মৃতি হারিয়ে যাওয়ার বা যথাযথভাবে কাজ না করার জন্য তার ভুল সিন্ধান্ত নেওয়ার পুরোপুরিই সম্ভবনা আছে। তাছাড়াও স্বার্থান্বেষী মহল তাকে দিয়ে অনেক কিছুই বলিয়ে নিতে তো পারেই , সাথে সাথে তিনি যা বলেননি তাও তার নামে চালিয়ে দিতে পারেন । মীর জাফর, ঘসেটি বেগমরা একেবারে ইতিহাসের পাতায় আশ্রয় নেয়নি । তারা আজও চলমান, জীবন্ত ।
আমার মনে হচ্ছে তার মানসিক স্বাস্থ্যের সমস্যা রয়েছে । দুঃখিত বলতে বাধ্য হচ্ছি যে অথবা তার ভীমরতী ধরেছে । এত বড় একজন আলেমের ভীমরতি হওয়া প্রায় অসম্ভব।
আমার এ ভাবনার পক্ষে যথেষ্ট যুক্তি আছে ।
** শফি সাহেব দেওবন্দী । তার শ্রদ্ধেয় গুরুও ছিলেন ‘শাইখুল ইসলাম হোছাইন আহমাদ মাদানী’ রাহ.। দেওবন্দী । দেওবন্দীরা ইসলামের উদার আকাশের নিচে আশ্রয় নেয়, কঠোর ভাবে ইসলাম মেনেও ।শফি সাহেবের কয়েকটি বইতে জামাত-এর প্রতিষ্ঠাতা ইবলিস শয়তানের প্রিয় বান্দা ফটকা আবু আলা মওদুদীর মতবাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছেন । এমনকি তার বইতে স্পষ্ট উল্লেখ করেছেন মওদুদীবাদী কোন ঈমামের পিছে নামায হবেনা । কাদীয়ানীরা আমাদের মত সব ধর্ম কর্ম করেওেএকটি স্থানে ভিন্ন মতবাদের কারণে আল্লামা শাফি ও আরও অনেকের কাছেই তারা অমুসলিম । কাদীয়ানীদের অমুসলিম ঘোষনা করার জন্য বহু বছর ধরে দাবী জানিয়ে আসছেন । যা কখনও কখনও জাতীয় পত্রিকার প্রথম পাতায়ও এসেছে । সহিংসতাও হয়েছে ।
শাফি সাহেবের নেতৃত্বাধীন হেফজতে ইসলাম দাবী জানিয়েছে কাদীয়ানীদের অমুসলিম ঘোষনা করার জন্য । এখন প্রশ্ন আসা কি স্বাভাবিক নয় , যে জামাত শিবির নিয়ে আজ অরাজকতা চলছে, যে জামাত শিবিরকে আজীবণ ঘৃণা করে এসেছেন শাফি সাহেব (তার ভাষায়), যে জামাত শিবিরকে তিনি মুসলমানও ভাবেন না, যে মওদুদীকে তিনি রিতীমত ঘৃণা করতেন , যে জামাত শিবির ঈমামতী করলে তার পিছে নামায পড়া নাযায়েঝ বলেছেন সেই মওদুদীবাদী, জামাত শিবিরকে তিনি নিষিদ্ধের দাবী কেন জানাচ্ছেন না, এখন তার শক্তি থাকা স্বত্তেও? ?? ???

কাদীয়ানীরা নির্বিবাদে তাদের মত এ দেশে বেচে আছে । কাদীয়ানীরা কি কখনও কোরানের অপব্যাখা দিয়ে সুবিধা নিতে চেয়েছে? ধর্মকে ব্যাবহার করে ক্ষমতায় যেতে চেয়েছে? তাহলে তাদের দোষ কি? তাদের দোষ তারা ইসলামের একটি অংশকে মানেন না বা তাদের রিতী অণুযায়ী মানেন ।
কিন্তু মওদুদীবাদীরাতো মনে হয় কোরানই মানেনা । ক্ষমতায় যাওয়ার জন্য কোরাণ তাদের কাছে সবর্চ্চ অস্ত্র । কোরাণ অবমাননার জন্য পাকিস্তানে মওদুদীর ফাসির রায় হয়েছিল । যাই হোক মওদুদীর কয়েকটি মতবাদ তুলে ধরছি কোরানের রেফারেন্স সহ । তারপর ছোট্ট এখখানা বা দুই খানা প্রশ্ন আছে । হেফাজতী ভায়েরা কোরান-হাদীস অনুযায়ী উত্তর দিবেন । আর যদি উত্তর দিতে না পারেন তাইলে এখনই আল্লাহর কাছে মাফ চাইবেন, তওবা করে ইসলামের ছায়াতলে আবারও ফিরে আসবেন । গত কয়েক পর্বে অনেকগুলা প্রশ্ন করছি যার একটারও উত্তর পাইনি । যাই হোক আজকের প্রসংঙ্গে আসি ।
**
ফেরেশতা সম্পর্কে কোরাণ:
…………………………………………………
“ ফেরেশতাগণ নূরের তৈরি । তারা স্ত্রী বা পুরুষ নন। ফেরেশতাদেরর খাদ্যের প্রয়োজন হয় না। সর্বদা তারা ইবাদতে মশগুল থাকেন।” (শরহে আকাইদে নছফী, ৩২২ পৃষ্ঠা)

“ফেরেশতা প্রায় ওই জিনিস যাকে গ্রিক, ভারত ইত্যাদি দেশের মোশরেকরা দেবী-দেবতা সি'র করেছে।” -মওদুদী (তাজদীদ ও এহইয়ায়ে দ্বীন, ১০ পৃষ্ঠা)
***
আম্বিয়ায়ে আলাইহিমুস সালাম সম্পর্কে
……………………………………………………….

“ সকলনবীগণ নিষ্পাপ; তারা কোন গুনাহ করেননি।” – কোরাণ (তরজুমানুস সুন্নাহ, ৩য় খণ্ড, ৩০৫ পৃষ্ঠা)

“নবীগণ মা’ছূম নন। প্রত্যেক নবীই গুনাহ করেছেন।” -মওদুদী , (তাফহীমাত, ২য় খণ্ড, ৪৩ পৃষ্ঠা)
দাড়ি রাখা সম্পর্কে
--------------------
**ইসলাম
, এক মুষ্টি পরিমাণ দাড়ি রাখা ওয়াজিব। কেটে ছেঁটে এর কম করা হারাম। (বুখারী শরীফ, ৭৫ পৃষ্ঠা, মুসলিম শরীফ, ১২৯ পৃষ্ঠা, আবু দাউদ শরীফ ২২১ পৃষ্ঠা)
**মওদুদী বলে,
দাড়ি কাটা ছাঁটা জায়িয। কেটে ছেঁটে এক মুষ্টির কম হলেও ক্ষতি নেই। হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে পরিমাণ দাড়ি রেখেছেন সে পরিমাণ দাড়ি রাখাকে সুন্নত বলা এবং এর অনুসরণে জোর দেয়া আমার মতে মারাত্মক অন্যায়। (রাছায়েল মাছায়েল, ১ম খণ্ড, ২৪৭ পৃষ্ঠা)
সুন্নত সম্পর্কে
-------------------
**ইসলাম বলে,
মহানবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আদত, আখলাক ও স্বভাব-চরিত্র আমাদের অনুকরণের জন্য উত্তম নমুনা বা সুন্নত। (বুখারী শরীফ, ২য় খণ্ড, ১০৮৪)
**মওদুদী,
হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আদত, আখলাককে সুন্নত বলা এবং তা অনুসরণে জোর দেয়া আমার মতে সাংঘাতিক ধরনের বিদয়াত ও মারাত্মক ধর্ম বিগড়ন। (রাছায়েল মাছায়েল, ২৪৮ পৃষ্ঠা)
আরও এমন অনেক আছে ।
জামাত ১০০% মওদুদীর মতবাদ মেনে চলে । তাছাড়া উপরের কোরান বিরোধী বিষয় জেনেও আপনারা কেন জামাতকে অমুসলিম ঘোষনার দাবী তুলেন নি, তুলছেন না? ব্লগারদের ফাসি ফাসি চাই বলে চেচাচ্ছেন । অথচ আপনারা ব্লগ কি তা জানেনও না । এ বিষয় নিয়ে কোরানের আয়াত রেফারেন্স দিয়ে প্রশ্ন করেছিলাম । উত্তর পাই নি । আগের প্রশ্নে আসি – ব্লগাররা তো ২/৩ হাজার । আর মহানবীকে নিয়ে কুটক্তিকারী মাত্র ২/৩ জন । তাদের প্রচার-প্রচারণার জায়গাটা খুবই সিমীত । কিন্তু লাখ লাখ কপি বই ছাপিয়ে, লাখ লাখ মাদ্রাসা ছাত্রের মাথায় ঢুকিয়ে, মাহফিলে লাখ লাখ মানুষের পকেটে পুরে দিচ্ছে কোরান বিরোধী বা কোরান হাদীসের বিপরীত মূখী মতবাদ সেই জামাত-শিবিরের ফাসি চান না কেন আপনারা। এর উত্তরতো দিতে হবে আপনাদের ।
১৩টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

×