somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাভার ট্রাজেডী, কুকুর ও মৃতদেহের গল্প

০১ লা মে, ২০১৩ সকাল ১১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাভারে রানা প্লাজায় উদ্ধার কাজ চালছে । সবাই ক্লান্ত । হাড়-ভাঙ্গা পরিশ্রম । রক্ত, আর্তনাদ, চোখের পানি, অসহায় অপেক্ষায় কাকেরাও আজ বিষন্ন । বাতাসে বাতাসে ছড়িয়ে আছে কেমন যেন নিরবতা । ভাঙ্গা কংক্রীটের ছাদ ছোট ছোট টুকরো করে উঠানো হচ্ছে ক্রেন দিয়ে ।
সভ্যতার শুরু কুকুর দিয়ে । প্রশিক্ষনপ্রাপ্ত ল্যাব্রাডা, শেফার্ড জাতের অভিজাত কুকুরেরা খুজছে লাশ । তাদের কর্ম দক্ষতা শত ভাগ নির্ভুল ।
কুকুরেরা তাদের নিজ দায়িত্বে সচেতন । অনেক দায়িত্ব তাদের, কোন ভাবেই ভুল করা যাবে না । তাদের যারা নিয়ন্ত্রক তারাও দক্ষ । তারাও কাজ করে যাচ্ছে নির্ভুল নিশ্চুপ ।
ল্যাব্রাডা জাতের টমি বারবার ল্যাজ নাড়াচ্ছে । বুঝতে একটু কষ্ট হচ্ছে । চার দিকে লাশের গন্ধ, মাংসের গন্ধ । কয়েকবার মৃতদেহের গন্ধ পেয়ে এগিয়ে গেলেও আবার ফিরে এসেছে । কাছাকাছি যাওয়ার পর মনে হলো পুরানো গন্ধ । সবারই প্রায় একই অবস্থা । টমি এ পালের বয়স্কদের একজন । সে ভুল করলে তার সম্মান থাকে না । তাছাড়া জুনিয়ররা শিখবে কি তার কাছ থেকে? এই চিন্তায় টমির লেজ নাড়া বেড়ে গেছে । খুন হওয়া মৃতদেহগুলো, যেগুলো এখনও ধ্বংস স্তুপের নিচে আছে দ্রুত বের করতে হবে, টমির মাথায় এ একই চিন্তা । প্রথম যখন টমি-কে এখানে আনা হয়, সেই মুহূর্তে টমি স্রষ্টাকে ধন্যবাদ দিয়েছিল তাকে মানুষ না বানানোর জন্য । পরে চারপাশের অবস্থা দেখে সে আবার ভাবলো, আসলে মানুষ মানুষই । একজন মানুষের অপরাধে এ ভয়াবহ অবস্থা, কিন্তু লাখ লাখ মানুষ আহতদের উদ্ধার করার জন্য নিজের প্রাণের ঝুকি নিয়েও ঝাপিয়ে পড়েছে । অচেনা, অজানা লোকদের জন্য এত ভালোবাসা!! শুধূ মানুষের পক্ষে সম্ভব । তাদের পালেও ২/১টা কুলাঙ্গার আছে । টমি তাদের নিয়ন্ত্রণে রাখে, তাদের বোঝানোর চেষ্টা করে । এরপরও কেউ বদমায়শি করে তবে টমি তার ব্যাবস্থা করে । তার প্রতিবেশী রাফিয়ানকেও সে অন্যায় করার জন্য শাস্তি দিয়েছিল । রাফির সাথে টমির খুব ভালো বন্ধুত্ব । তবে রাফি একটু শয়তান টাইপের ছিল , যদিও রাফি টমির বন্ধু । সে দলের নেতা । দলকে নিয়ন্ত্রণ করতেই সে রাফিকে শায়েস্তা করেছিল । রাফিকে শাস্তি না দিলে রাফিরই আরও বিপদ হতো । কারণ অপরাধ করে পার পেয়ে গেলে সে আরও বড় কোন অপরাধ করতে পারতো । তখন তাকে শাস্তি দিতে মানুষ কমান্ডাররাই । সেটা আরও বেশী খারাপ হতো রাফির জন্য ।
টমির নাক হঠাৎ খাড়া হলো- মৃতদেহের গন্ধ আসি আসি করেও আসছেনা ।
রানা প্লাজার একটু সামনে কয়েকজন নেতা দাড়িয়ে সাক্ষ্যাৎকার দিচ্ছিল । অনেকগুলো দলের নেতারা আলাদা আলাদা করে দূর্ঘটনা কবলিত এলাকা দেখতে এসেছেন । এর ভিতর কয়েক জন দূর থেকে টমিদের দেখেছে । টমিদের আনা হয়েছিল প্লেনে করে । তারা রাস্তাঘাটের কখনওই ঘুরে বেড়ায়না । তাই বিশেষ সময় ছাড়া টমিদের দেখাও যায় না ।

কা- রানা শব্দটাই আমি জীবনে শুনি নাই । আর কেউ কেউ বলছে আমাদের দলীয় নেতা ।
একজন সাংবাদিক রানার একটা পোষ্টার নিয়ে এসে প্রশ্ন করলেন এখানে দেখা যাচ্ছে সে আপনাদের দলীয় নেতা । এ সম্বদ্ধে এখন কি বলবেন ।
কা- আমার এখন টাইম নাই । খবর পেলাম আমার বাসার বাথরুমের কমোড ধইরা মশারা টানাটানি করছে তাই টেংশনমে হ্যায় ।
নেতা আরও কয়েকজন পাতি নেতার সাথে আড্ডা শুরু করলেন ।

ব্যা- আমরা ক্ষমতায় গেলে নিহতদের একটি করে গার্মেন্টস থুক্কু আহতদের একটি করে গার্মেন্টস করে দিব । আর নিহত সকলের পরিবারকে আমরা আমেরিকা, কানাডা পাঠিয়ে দিব । এ সরকার জালিম সরকার ।
সাংবাদিক তাইলে আপনাদের সময়ের স্কেকট্রাম দুর্ঘটনা, মেঘনায় লঞ্চডুবতে ৭০০ এছাড়াও আরও কয়েক’শ লোক নিহত হয়েছিল তাদেরকে কিছু দেননি কেন । তখনতো ক্ষমতায় ছিলেন ।
ব্যা - আসলে তখন প্লেনে সিট ছিল না । এখন গলা শুকিয়ে গেছে, পরে কথা হবে ।
নেতা আরও কয়েকজন পাতি নেতার সাথে আড্ডা শুরু করলেন ।

টমির নাকের গন্ধ তীব্র থেকে তীব্রতর হয়ে আসছে । টমির ঘাড়ের সব লোম দাড়িয়ে গেল । শান্ত শান্ত, ভুল করা যাবেনা । জিবীথ মানুষেরা মৃতদের জন্য, মৃতদেহের জন্য কষ্ট পাচ্ছে । টমি নিজেকে আবার বলল - শান্ত শান্ত ।
টমি চোখের ইশারায় রাফিকে ডাকলো । রাফিরি ঘাড়ের লোমও দাড়িয়ে গেছে । দু’জন মিলে তাদের অন্য সঙ্গীদের দিকে তাকালো । সবাই তাকিয়ে আছে টমির দিকে । ডগ স্কোয়াডে সবাই মৃতদেহের সিগন্যাল পেয়েছে । বাতাস যত তাদের দিকে আসছে , সিগন্যাল তত বাড়ছে । ডগ স্কোয়াড তাকিয়ে আছে টমির দিকে । টমি নিজেকে বলল- শান্ত শান্ত । টমি নেতা সে ভুল করলে বাকীলাও ভুল করবে । তাই টমি এখন অনেক সাবধান । সিগ্যনাল আসছে ২ জায়গা থেকে ।
টমির ট্রেনারও আজ এসেছে । ভদ্রলোক খুবই ভালো । খুব আদর করে, তবে ট্রেনিং-এর সময় খুবই কঠিন । তিনিও বুঝতে পারলেন টমিরা সিগন্যাল পাচ্ছে । টমি বুঝতে পারলো আশে, পাশেই মৃতদেহ আছে। কয়েক মুহূর্ত অপেক্ষা করে টমি ছুটলো । সাথে সাথে পালের একটা অংশ । তারা ১০০% নির্ভুল সিগন্যাল পেয়েছে । মৃত্যুর মতই সত্য টমির পাওয়া সিগন্যাল । পালের বাকীরা অন্যদিকে খুজছে আহত, নিহত মানুষ ।
টমির ট্রেনার সরকারী কর্মচারী । তিনি দাড়িয়ে আছেন মন খারাপ করে । টমিদের চিৎকার শুরু হয়েছে । এর মানে তারা মৃতদেহ পেয়ে গেছে । তিনি ছুটতে ছুটতে দেখলেন সামরিক, আধা সামরিক, বেসামরিক অনেকই ছুটছে টমিদের ডাক লক্ষ করে । কয়েকজন চোখ মুছতে মুছতেই দৌড়াচ্ছেন । যার জন্য পানি ফেলছেন তিনি ক্রন্দনরত লোকটির কেউনা এ ব্যাপারে ট্রেনার মোটামুটি সিউর ।
ট্রেনার দূর থেকে দেখলেন টমি শুন্যে ডিগবাজি খাচ্ছে । তিনি আগেই সিউর ছিলেন, এখন আরও সিউর হলেন টমি মৃতদেহ পেয়েছে । তিনি আরও দ্রুত আগানোর চেষ্টা করলেন । ১ সে. আগে পৌছাতে পারলে সেটাই লাভ । স্বজনদেরতো ১ সে. আগে মরদেহ দেওয়া যাবে । তাছাড়া দেহতো আর দেহ নাই । পচে গলে শেষ । দ্রুত সৎকার করতে হবে ।

কাছাকাছি এসে সবাই দেখতে পেল কুকুরের বড় পাল কা, ব্যা ও তাদের অনুসারীদের ঘিরে দাড়িয়ে আছে । কুকুরেরা মিথ্যা বলে না, বলতে পারেনা । তাছাড়া তারা কাজও করে নির্ভুল
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×