somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার কিছু কথা. . . হেফাজতে ইসলামের কাছে জিজ্ঞাস্য (পর্ব-৬)

০৩ রা মে, ২০১৩ সকাল ১১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাভার ট্রাজেডী ঘটার পরপরই আপনাদের বক্তব্য ছিল এ জালিম সরকারের উপর আল্লাহ গজব নাযিল করেছে । আপনারা কোথায় এ তত্ব পেলেন, সাধারাণ মানুষ হিসাবে, সাধারণ মুসলমান হিসাবে আমি জানতে চাই। আপনাদের কথা তর্কের খাতিরেও একজন মুসলান হিসাবে মেনে নিতে পারছি না । কেন পারছি না? সাভারে যারা আহত হলেন, নিহত হলেন, সর্বস্ব হারালেন এদের অনেকেই হয়তো জীবন বাচানোর জন্য ভিক্ষা বৃত্তি বেছে নেবেন, এর চেয়েও বাজে কিছু করতে পারেন । আহত-নিহতদের আমরা শ্রমিকও বলতে পারছিনা, এরা আসলে কৃতদাস । এরা আসলে কৃতদাস । এরা কখনওই সরকারের কেউ না, ক্ষমতায় যাওয়ার মত, ক্ষমতাশালী হওয়ার মত স্বপ্ন দেখার যোগ্যতাও এদের নেই, এরা এতটাই নিরীহ । এদের মৃত্যুর জন্য সরকারী দলের লোকজনই দায়ী ।

আমরা সাধারণ মুসলমান, সাধারণ বাঙ্গালী । আপনারা যারা ধর্মের কথা বলেন, ধর্মের লেবাস পরে থাকেন, আমরা আপনাদের মাধ্যমেই ধর্ম চর্চা করি । আপনাদের মাধ্যমেই ধর্মকে ভালোভোবে জানি । এখন আপনাদের কাছে আমার জিজ্ঞাস্য- আল্লাহ রাব্বুল আলামিন কি একজনের অপরাধের শাস্তি আরেক জনকে দেন (নাউজুবিল্লাহ)?!!!! আপনাদের কথা শুনেতো মনে হচ্ছে আল্লাহ তা করেন (নাউজুবিল্লাহ) । আপনাদের কথা শুনে আপনাদের অনুসাররি অনেকেই এটা ভাবলে দোষের কিছু হবে না । কারণ আপনাদের কথা অনুযায়ী এ সরকার জালিম সরকার । আপনারই বলছেন বর্তমান সরকার অপরাধী, তাহলে আল্লাহ গজব পাঠাবেন সরকারের জন্যই । আর তা না করে আপনাদের কথানুযায়ী সরকারকে শাস্তি দিতে গজব পাঠিয়েছেন সাভারে । একের শাস্তি অন্যকে দিলেন (নাউজুবিল্লাহ) ।

আজ মিডিয়ার কল্যাণে ছোট ছোট বাচ্চারাও অনেক বুদ্ধিমান, অনেক কিছু বোঝে । আপনাদের কথা শুনে যে কোন বাচ্চাই ভাবতে পারে- আল্লাহ রাব্বুল আলামিন একজনের অপরাধের শাস্তি আরেক জনকে দেন (নাউজুবিল্লাহ)?!!!!এটাকি ইসলামের জন্য ভালো হলো ?!!! আমরা মাঝে মাঝে খবর পাই অন্য ধর্ম থেকে ইসলামে ধর্মান্তরিত হন অনেকেই। যারা এখন ধীরে ধীরে ইসলামের দিকে ধাবিত হচ্ছেন তারাওতো নেগেটিভ মনোভাব পোষন করবেন আপনাদের এ মন্তব্য-এর কারণে । আমরা জানি, মানি কোরান বা হাদীসে অযৌক্তিক কিছু নেই । তাই আপনাদেরকে জিজ্ঞেস করছি, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের বক্তব্য স্পষ্টভাবে কোরাণ হাদীসকে রেফারেন্স দিয়ে প্রমান করার জন্য । আর যদি তা না পারেন তা হলে অনায়েসে কি ধরে নেওয়া যায়না- আপনারা ইসলামের কথা বলে মানুষের মনে বিষ ঢুকাচ্ছেন ? মানুষকে ইসলাম বিমুখ করার মিশন নিয়া নেমেছেন?! হেলিক্পটারে চড়ার জন্য, বি এম ডাব্লিউতে চড়ার জন্য, চকচকে দামী লাল পাজ্ঞাবী পরে টক-শোতে এসে নিজের পরিচিত বাড়ানোর জন্য, ইহুদীদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এ সব আচরন করছেন, ইসলামি লেবাসেই মানুষকে ইসলাম বিমুখ করছেন ।

****** যুক্তি যুক্ত মনে হলে শেয়ার দিন***********
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×