যাত্রা পালায় নৃত্যের তালে
জেগে উঠে মৈথুনের সুতীব্র বাসনা, সঙ্গমের নয়!
সেখানে নদী, বনানী, জোছনা এবং পাহারাদার,
তবুও কে যেন ধরে নিয়ে যায় বন্ধী করে
গোলক ধাধার মানচিত্রে,
লাগামহীন জিজ্ঞাসারা এসে মিছিল করে
যেমন মিছিল করে বানের স্রোত!
তবুও ফিরে ফিরে সুতীব্র ইচ্ছা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



