নগরের দরজায় দাড়িয়ে আছে বসন্ত
বাউরি বাতাস দোলের রং মেখে অপেক্ষায় নগরের দরজায়
সভ্যতা ভর্তি পোড়া উৎসব, বসন্ত কালো পছন্দ করে না,
সভ্যতা ভর্তি আর্ত চিৎকার, বাউরি বাতাস হাহাকর ভালোবাসে না-
ল্যাম্প পোষ্টে ল্যাম্প পোষ্টে অন্ধাকর
চোখ বন্ধ করে বিশ্রাম করে সোডিয়াম নগর পৌর সভা,
আগুন আলোতে ডুবে যায় অগণতান্ত্রিক,
নিয়মতান্ত্রিক, মায়াবতী চাদ ।
কবি কবিতা খোজে আকাশে বাতাসে
দার্শনিক দর্শন পড়ে মাটিতে, পানিতে, নান্দনিকতায়
বিপ্লবীর বিপ্লবে চে গুয়েভারা ধর্ষিত হলে
অশ্রু ঝরায় বঙ্গবন্ধু, তত্বের পতাকাতে অক্ষরের মিছিল।
বসন্ত বা বাতাস ছাড়া কি উৎসব হয় অথবা কবিতা, দর্শণ?
মানুষ কোন কাগুজে পদাবলী নয়। পৃথিবীর চেয়ে সুন্দর।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




