নগরে নগরে বাশি বাজালে নাগরিক দারোয়ান,
স্বপ্নরা ঘুমিয়ে পড়ে
হিউম্যান হলার, ডায়বেটিস রোগীর এর্ল্যাম
বা নাগরিক চড়ুইয়ের উড়াউড়িতে,
তখন নেচে নেচে গেল রাতের সঙ্গমের ময়লা
নাগরিক বান্দরেরা
পরিস্কার করে টুথব্রাশে দাত ঘষে।
সূর্য ওঠে না বহু বছর
দেওয়ালে ক্যালেন্ডারে উদয় এবং অস্ত
ঝুলে থাকে, ঝুলে থাকা ছায়ার মত ।
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০১৫ ভোর ৬:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






