আমার জীবনে বহু বার শুনতে হয়েছে ভাই ভাই যুদ্ধ করে কি লাভ হলো। মুজিব ঠিক করে নাই। প্রায় প্রতিবারই প্রশ্ন করেছি কি ভাবে ভাই ভাই। উত্তর মুসলমান মুসলমান ভাই ভাই।
গণজাগরেনের উত্তাল সময়গুলোতেও একই কথা অনেকবার শুনেছি। আজ সেই মুসলিমরা কই?!
সৌদি আরব এবং ইরানকে আমাদের দেশে এক ধরনের আদর্শ ধরা হয়। আসলে ধরানো হয়েছে সুকৌশলে । সৌদি আরব ইয়েমেনর মুসলমানদের উপর বোমা হামলা করছে। ইরান, সৌদি আরবের দিকে বন্দুক তাক করে আছে। যে কোন সময় লাগলো বলে। আরেক দিকে মুসলিম দেশ তুরস্ক আমেরিকার সাথে মিলে আরেক মুসলিম দেশ সিরিয়াকে ক্ষত বিক্ষত করে দিয়েছে। অন্য দিকে সৌদি আরব-ইসরাইল জোট হয়েছে। এ জোট কয়েক বার সিরিয়াতে বিমান হামলা চালিয়েছে। অন্যদিকে সৌদি যুবরাজ আলাল প্রকাশ্য ঘোষনা দিয়েছে প্রয়োজনে ফিলিস্তিনীদের বিরোদ্ধে ইসরাইলের হয়ে লড়বে তারা।
এখানে দৃশ্যমান “ভাই ভাই” বিশ্ব এখন প্রত্যক্ষ দুই ভাগে বিভক্ত। এক ভাগ ইয়রায়েল-আমেরিকা জোটে । আরেক ভাই রাশিয়ান জোটে। ভাই ভাই তত্বধারীরা এখন কোন জোটে?
সৌদি আরব বা ইরানের কাছে শেষ জবাব দিতে হবে না। শেষ জবাব আল্লাহর কাছে। এ সব “ভাই ভাই” পুলসিরাত পার করে দিবে এমনও বলা নাই।
বেলা অনেক ফুরিয়েছে এখন ভাই বাদ দিয়ে সত্যিকার অর্থে আল্লাহ, নবীতে বিশ্বাস আনেন ।
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




