অফিস টাইমটা ভালই কাটে কর্ম ব্যস্ততায়
রাতটা যে আর যায় না আমার, তোমার যন্ত্রণায়।
অফিস যদি হত আমার টুয়েন্টি ফোর আওয়ার
জীবনটা যে কাটত ভাল, যেন টেলিফোন টাওয়ার।
ফোন টাওয়ারের অবসর নেই সিগন্যাল পাঠাতে
আমিও তাই কেমন করে অবসর পাব জীবন মাঠেতে।
জীবন নাকি যুদ্ধ সম কর্ম ক্ষেত্রে শুনি
তাইলে কেন যুদ্ধ হবে বাসায় যখন ফিরি।
সংগ্রাম যদি হয়রে ভাই শুধু ঠিকিয়া থাকবার
‘স্ট্রাগল ফর এক্সিস্টেন্স’বলেছেন ডারউন বারবার।
যোগ্যতমের জয় হবে এটাই যদি হয় নীতি
তাইলে কেন বল আর, দরকার আছে প্রেম প্রীতি।
যুদ্ধ মাঠে যুদ্ধ চলুক যেমন আছে রণনীতি
ঐ মুখেতে নাম নিও না যাকে বলে প্রেমপ্রীতি।
(৩রা চৈত্র, ১৪২১ মোতাবেক ১৭ মার্চ, ২০১৪)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





