স্বাধীনতার মর্ম যায় না বুঝা, না থাকিলে পরাধীন
জেল মুক্ত মানুষই বুঝে, আমি আজ কতটা স্বাধীন।
পরাধীনতার কষ্ট বুঝেন তারা, যারা নিজ গৃহে বন্দি
কষ্ট মুক্ত হতে খোঁজেন তারা, কত রকম ফন্দি।
বিদেশেতে থাকে যারা বুঝে স্বাধীনতার মর্ম
পারিবেনা চলিতে কিছু না থাকিলে কর্ম।
একাত্তর পূর্ব যারা, তারাই জানে পরাধীনতার জ্বালা
তাইতো তারা জীবনবাজি নেয়, পরিতে মুক্তির মালা।
ইতিহাসে যাদের নাম নেই লিখা, তোমাদের কথা কেউ বলে না
তবু হে বিজয়ী বীর মুক্তিসেনা, তোমাদের এই ঋণ শোধ হবেনা।
তোমাদের অবদানে আজ স্বাধীন আমরা, মুক্ত বিহঙ্গের মত উড়ি
তোমরা যারা স্বাধীনতা এনে দিলে,আজি বিনম্র শ্রদ্ধায় স্মরণ করি।
(১২ই চৈত্র, ১৪২১ মোতাবেক ২৬শে মার্চ, ২০১৫)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






