পুর্ণতা পেয়েছে প্রাপ্তির আশা
মিছে তাই আমায় ভালবাসা।
সুখ যদি যায় পাওয়া ভালবাসা বিহীন
আমায় ভালবাসা তখন অর্থহীন।
বিসর্জনের পরেও সুখী তুমি আজ
সুখী হওয়াটাই বুদ্ধিমানের কাজ।
তবুও কভু মোরে যদি হয় স্মরণ
মন যেন থাকে সেথা পুর্ণ অবচেতন।
না জাগে যেন চেতনার কথন
চেতন কথন ধরাতে পারে হৃদয় পচন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



