"সুখ পাখিটা আমার শুধু, রংধনুর ওই রঙ্গে
সাজবো তারে মনের মত, নতুন নতুন ঢঙ্গে
বাসবো ভালো, থাকবে সে যে সবটা স্বপন জুড়ে
গড়বো আশা, নতুন শপথ তাকেই শুধু ঘিরে
চুপটি করে থাকবে না সে, উড়বে কষ্ট ভিড়ে
দিনটি শেষে ফিরবে শুধু আমার বুকের নীড়ে
হতাশা আর না পাওয়া সব থাকবে পড়ে পিছে
পুরোনো সব বাতুলতা, বুঝটা ছিল মিছে
ভাবছি বুকের সুখ পাখিটা হবে বড় কবে
ডিম দেবে সে, তা দেবে সে, সুখের স্ফুরন হবে।"
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০১৫ রাত ১০:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



