স্বপ্ন দেখা
২৪ শে জুন, ২০১৫ রাত ১০:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমার সাথে কোন দিনও
হয়তো তোমার হয়নি দেখা।
তাই বলে কি নিষেধ আছে
তোমায় নিয়ে গল্প লেখা।
হয়তো কভু এক জীবনে
চোখ রাখিনি তোমার চোখে।
তাই বলেকি স্বপ্ন দেখা
বন্ধ রবে ইহলোকে।
আকাশ যখন আঁধার করে
হয়তো তখন চাঁদ দেখিনা।
তোমার প্রতি যে টান আছে
জেনে রেখো সব মেকি না।
আমারও এক আকাশ আছে
সেই আকাশের চাঁদ যে তুমি।
সেই আলোতেই রঙ্গীন থাকে
হয়তো কোন মরুভূমি।
হয়তো কভু তোমার সাথে
হাতটা ধরে হয়নি হাটা।
তুমি বিনে জানো কি এই
জীবনটা খুব সাদামাটা।
সাদামাটা জীবনটাকে
রাঙিয়ে দিতে আসতে পার।
এসেই না হয় জেনে নিও
আছে কতই স্বপ্ন আরো।
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০১৫ রাত ১০:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মহাজাগতিক ভাবনা
মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।...
...বাকিটুকু পড়ুনসালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে

এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫
বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।
ভূমিকামানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,...
...বাকিটুকু পড়ুন
আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন...
...বাকিটুকু পড়ুনআমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে
মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে
কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন