হায় প্রেম! হায় ভালবাসা!
কেন তুমি এমন চঞ্চলা?
কেন তুমি বারে বারে হও বাঁধন হারা?
কিসের আশায়, কিসের নেশায়, ধৈর্য্যহারা ভালবাসা?
জীবনের এই লগ্ন যদি যায় বয়ে-কেমন করে আসবে
তুমি পথ চিনে?
স্বার্থ যদি দেয় হানা-জীবনের ওই চলার পথে
তবে কী তুমি অন্ধ সেজে, পাগল হয়ে, ঘুরবে শুধু ঘাটে ঘাটে?
হতাশ করা গানের সুরের আঁধার দৃশ্যপটে
মিষ্টি হেসে বলবে কী হায়! ওগো ভালথেকো চিরতরে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


