আমি যে হারিয়েছি শত জনতার ভিড়ে
তুমি খোঁজ নাকো আমায়, নাকি খুঁজেছ নিখিলের মাঝে?
একই গগণের নীচে, একই সূর্যের আলো
বাতাসে বেঁচে আছি অপার ধরণি মাঝে।
আমিও নিশ্চুপ-নিরব তোমাকে খুঁজিনি ক্ষনিকের তরে,
তুবুও আছি দুজন, বিরহের মর্মপীড়া লালিত মননে।
এতদিনে ধীরে ধীরে হয়েছে যে ক্ষয়, ধরেছে কাঠ পোকা প্রেমে
তারপরও অপেক্ষায় মানুষ চিরকাল বেঁচে থাকে।
তবুও আমাদের ভগ্ন হৃদয়, হয়েছে সময়
অসময়ে মরে গেছে সব, নেই সে কলরব।
উফ! যদি না ডুবিত-মরিত না যদি প্রেম, না হতো ক্ষয়!
তবে আমরাই হতাম অমর-অক্ষয়!!
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০১৫ সকাল ৮:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




