ভালো না বাসার শপথ কত শতবার করি
তবু ঘোর মাঝে পড়ে ভালোবেসে ফেলি
স্কেলে মেপে মেপে কাটায় কাটায় চলি পথ
তবু মেঘ গলে বৃষ্টি গড়ায় অযুত-নিযুত!!!
পরিশেষে প্রেম উবিয়া উঠিয়া ডুবিয়া যায় জলে
অশ্রুপাত থাকিয়া থাকিয়া, হাকিয়া উঠিয়া ঝরে শোকানলে।
যে পথে আমি হাঁটিয়া বহু দূর কাটিয়া ফিরি বেলা
সে পথে যেন কেউ না হাঁটে, না পায় যেন আমার মত হেলা!
যারে আমি আপন করিতে বিনিদ্র রাত্রি করিনু যাপন
আজ এই ক্ষণে আগামীর তরে প্রেমেরে করিব দাফন৷
(২৬শে আগস্ট ২০১৫)
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


