somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্ক্রিনশট নেওয়ার ২ সফট

১৯ শে জুন, ২০১১ বিকাল ৫:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক সময়ই কম্পিউটার বা ওয়েবসাইটের স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন পড়ে। উইন্ডোজ অপারেটিং সিস্টেমের একটি ডিফল্ট সিস্টেমের মাধ্যমে উইন্ডোজ স্ক্রিনশট নেওয়া গেলেও এতে পুরো ওয়েবসাইটের স্ক্রিনশট নেওয়ার কোনো সুযোগ নেই। তবে নিচের সফটওয়্যার দুটি এ ক্ষেত্রে বেশ কাজে আসবে।

পিকপিক
স্ক্রিনশট নেওয়ার ক্ষেত্রে পিকপিক বেশ কাজের একটি সফটওয়্যার। এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে, এতে ইউজার ফ্রেন্ডলি ইমেজ এডিট টুল রয়েছে। এর মাধ্যমে খুব সহজেই ফটোশপের মতোই ইমেজ এডিট করা যায়। মাত্র ২.৫৬০ মেগাবাইটের এ ফ্রিওয়্যার সফটওয়্যারটি দিয়ে উইন্ডো বা ওয়েবপেইজের নানা ধরনের স্ক্রিনশট নেওয়া যাবে। ইচ্ছামতো কাস্টোমাইজ করতে পারবেন আপনার স্ক্রিনশট ভিউ। পুরো স্ক্রিন ও স্ক্রিনের যেকোনো অংশের প্রয়োজন অনুযায়ী শট নিতে এটি বেশি কার্যকর। এ ছাড়া সফটওয়্যারটি ব্যবহার করে সহজেই ব্রাইটনেস, কনট্রাস্ট, কালার প্যালেট, ইফেক্টসহ ইমেজের সব ধরনের কাজই করা যাবে। সফটওয়্যারটি ডাউনলোড করা যাবে বিনা মূল্যেই। ঠিকানা http://www.picpick.org/download

ফায়ারশট
ফায়ারশট মূলত ইন্টারনেট ব্রাউজারভিত্তিক একটি অ্যাড অনস। ইন্টারনেট এঙ্প্লোরার এবং মজিলা ফায়ারফক্সে এটি কাজ করে। ইন্টারনেট এঙ্প্লোরার ব্যবহারকারীরা Click This Link এবং মজিলা ফায়ারফঙ্ ব্যবহারকারীরা http://screenshot-program.com/ fireshot.xpi থেকে অ্যাড অনসটি যুক্ত করে নিন। এরপর ব্রাউজারে Fireshot নামের নতুন একটি বাটন যোগ হবে। বাটনের পাশে ছোট Arrow key-তে ক্লিক করে Capture Entire Page ক্লিক করুন। তাহলে পুরো ওয়েবসাইটের ছবি ক্যাপচার হবে। এবার Save Button এ ক্লিক করে কোথায় সেইভ করবেন তা একবার দেখিয়ে দিতে হবে।

( ১৫ -০৬ - ২০১১ ) -তারিখের টেকবিশ্ব

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×