স্কুল সাইন্স ফেয়ার প্রজেক্ট: ক্যামিস্ট্র
লেখক: আবদুল্লাহ-আল-মামুন
প্রকাশক: বিজ্ঞান একাডেমী
মূল্য: দুই শত টাকা
না ভেঙে একটা কাঁচা ডিম থেকে খোসা সরানো—খুবই মজার ব্যাপার। আমাদের খুদে বিজ্ঞানীরা কীভাবে করবে এ পরীক্ষা? বিজ্ঞান একাডেমী থেকে প্রকাশিত ‘স্কুল সাইন্স ফেয়ার প্রজেক্ট’ সিরিজের ‘ক্যামিস্ট্রি’ বইটি সংগ্রহ করে যে কেউ সহজে এ ধরনের পরীক্ষা করতে পারবে। আবদুল্লাহ-আল-মামুন রচিত বইটিতে রসায়নবিদ্যার বিভিন্ন বিষয়ের ওপর আটটি অধ্যায়ে মোট ১০১টি পরীক্ষণের বর্ণনা রয়েছে। রসায়ন বিজ্ঞানে আগ্রহী স্কুলশিক্ষার্থীদের জন্য বইটি দরকারি হবে। বিজ্ঞান মেলায়, পরীক্ষাগারে, শ্রেণীকক্ষে কিংবা শ্রেণীকক্ষের বাইরে ব্যবহারিক পরীক্ষণের মাধ্যমে রসায়ন বিজ্ঞানকে ছাত্রছাত্রীদের নিকট সত্যিই রসময় করে তোলা যায়।
রসায়ন বিজ্ঞান মূলত পরীক্ষাগারমুখী একটি বিজ্ঞান। সেক্ষেত্রে শিক্ষার্থীরা বইটি অধ্যয়ন করে অ্যাটমের ধনাত্মক ও ঋণাত্মক অংশ প্রমাণ, আণবিক গতির প্রভাব পর্যবেক্ষণ, ১+১ যে সর্বত্র দুই হয় না তা প্রমাণ, একটি জাদুকরি দ্রবণে ডিম ভাসানো, শুধু একটি আঙুল দ্বারা স্পর্শ করে পানি সেদ্ধ করার মতো বুদবুদ তৈরি করা, পানির অণুগুলোর আকর্ষণ করার ক্ষমতা পর্যবেক্ষণ, মুদ্রায় সবুজ আস্তরণ দেওয়া, ফলের রসে আয়রনের উপস্থিতি যাচাই করা, দুধের কঠিন ও তরল অংশগুলো আলাদা করা ইত্যাদি পরীক্ষা করতে পারবে। প্রতিটি পরীক্ষণ সম্পন্ন করার জন্য সহজ ভাষায় প্রয়োজনীয় উপকরণের বর্ণনা, কার্যপ্রণালি, ফলাফল ওফলাফলের কারণ ব্যাখ্যা করা হয়েছে। রসায়নবিদ্যার রস আস্বাদন করি আর আমাদের শিল্প, চিকিৎসা, কৃষিকে এগিয়েনিই।
প্রথম আলো তে প্রকাশিত।
স্কুল সাইন্স ফেয়ার প্রজেক্ট: ক্যামিস্ট্রি
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।