somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আদ জাতির ঘটনাঃ

২৭ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

'আদ সম্প্রদায়, আদ এবং এরাম উভয় নামেই পরিচিত ছিল। কারণ এ সম্প্রদায়ের একজন উর্ধ্বতন পুরুষের নাম ছিল 'আদ'। আর আদের পিতামহ ছিল এরাম। কুরআনে এদের কিছুটা পরিচয় যায়। প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও ঐতিহাসিকদের মতে এ জাতি হযরত ঈসা(আ)-এর দুই হাজার বৎসর পূর্বে আহকাফ নামক স্থানে বসবাস করত। আদ জাতি প্রাচীন আরবের একটি গোত্র অথবা হযরত নূহ (আ)– এর পুত্র শাম-এর বংশধর। প্রাচীন আদ সম্প্রদায় কে আদে এরামও বলা হতো। কারণ শামের পুত্র এরামের নামানুসারে তারা পরিচিত ছিল। তৎকালীন পৃথিবীতে তাদের মত উন্নত ও শক্তিশালী আর কোনো জাতি ছিল না। এরা অবয়বের দিক থেকে অত্যন্ত বৃহদাকার এবং দৈর্ঘের দিক দিয়ে অনেক লম্বা ছিল। কথিত আছে যে, তাদের একজন একবারেই একটি উটের মাংস ভক্ষণ করত। এরা ধন-সম্পদে সমৃদ্ধ ছিল। উচু স্তম্ভের উপর ছাঁদ বিশিষ্ট ইমারত তারাই পৃথিবীতে প্রথম নির্মাণ করেছিল। কারো মতে কুরআনে 'যাতুল ইমাদ' এ জন্যই তাদের উল্লেখ করা হয়েছে।
পথভ্রষ্ট আদ জাতিকে হেদায়েতের জন্য আল্লাহ তায়ালা হযরত হুদ (আ)-কে তাদের কাছে নবী হিসেবে প্রেরণ করলেন। হযরত হুদ (আ) তাদের শিরক পরিত্যাগ করে আল্লাহর উপর ঈমান আনার জন্য আহ্বান করলেন। ইহ ও পরকালে আল্লাহর আযাবের ভয় প্রদর্শন করলেন; কিন্তু দুর্বৃত্ত আদ জাতি আল্লাহর নবীকে মিথ্যা প্রতিপন্ন করল এবং নিজেদের শক্তি ও সম্পদের গর্বে হযরত হুদ (আ)-কে আযাব এনে দেখাতে বলল। শাস্তি স্বরূপ আল্লাহ তাদের উপর তিন বছর বৃষ্টি বন্ধ রাখলেন। ফলে দেশময় দুর্ভিক্ষ দেখা দিল।
তৎকালীন আরবের মধ্যে একটা প্রথা ছিল যে, কোনো বিপদ-আপদ দেখা দিলে জাতি ধর্ম নির্বিশেষে মক্কায় আল্লাহর ঘরের নিকট বিপদ মুক্তির জন্য প্রার্থনা করত অথবা কোনো সম্প্রদায়ের পক্ষ হতে একদল লোক পাঠাত, তারা প্রতিনিধি হিসেবে কা'বা ঘরের সামনে সমবেত হয়ে সকলের জন্য প্রার্থনা করত। ফলে সকলেই বিপদমুক্ত হতো।


আদ জাতির লোকগণও অনাবৃষ্টিজনিত বিপদ মুক্তির জন্য তাদের প্রাচীন রেওয়াজ মত ফায়ীল ইবনে আনয-এর নেতৃত্বে ৭০ জন লোকের একটি কাফেলা মক্কার উদ্দেশ্যে প্রার্থনার জন্যে পাঠাল। তারা কা'বা ঘরের নিকট উপস্থিত হয়ে কা'বা ঘরের সেবক মুয়াবিয়া ইবনে বকরের বাড়িতে অতিথি হলো এবং পরদিন কা'বার কাছে গমন করে কাকুতি-মিনতি করে বৃষ্টি প্রার্থনা করল। তখনই আকাশে তিন খণ্ড মেঘ দেখা দিল; সাদা, কালো ও লাল। আর অদৃশ্য হতে আওয়াজ আসল ফায়ীল এদের মধ্যে যে খণ্ড চাও গ্রহন করতে পার। আনন্দে আটখানা হয়ে ফায়ীল বেশি পানির আশায় কালো মেঘ খণ্ডকে পছন্দ করল। মেঘ খণ্ডটি ইয়ামেনের আহকাফ এলাকার আদ জাতির উপর গিয়ে থামল। এটা ছিল গজবের মেঘ। সর্বপ্রথম মেহনী নাম্নী এক মহিলা আগুনে লেলিহান শিখা দেখে চিৎকার করে বলল- হে লোকেরা! তোমরা হুদের প্রতি ঈমান আনো, নতুবা তোমাদের ধ্বংস অনিবার্য। আগুন সংকেতের পর-পরই তাদের উপর প্রবল ঘূর্ণিঝড় শুরু হলো। অনবরত সাত রাত আট দিনের ভীষণ ঘূর্ণিঝড়ে আদ জাতির বেইমান লোকেরা এবং তাদের লোকালয় ধ্বংসস্তূপে পরিণত হলো; কিন্তু অসীম দয়ায় হুদ (আ) এবং তার মুমিন সঙ্গিগণসহ সুস্থ ও অক্ষত থাকলেন, তাদের কোনো ক্ষতি হলো না। এভাবেই আল্লাহ তায়ালা জালিম ও পাপাচারী জাতিকে ধ্বংস করে থাকেন।
সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:০৪
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রসায়ন পরীক্ষায় রসটাই আসল :D

লিখেছেন জ্যাক স্মিথ, ১২ ই জুলাই, ২০২৬ রাত ৩:০৩

রসায়ন পরীক্ষায় রসটাই আসল। না দেখলে মিস!! =p~


সালোকসংশ্লেষণ B-)

...বাকিটুকু পড়ুন

নক্ষত্রের বিদায়!

লিখেছেন এম টি উল্লাহ, ১২ ই জুলাই, ২০২৬ ভোর ৬:৫২


দেশবরেণ্য জ্যেষ্ঠ আইনজীবী, বাংলাদেশের ১৯তম রাষ্ট্রপতি, সাবেক স্পীকার, সাবেক মন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর স্থায়ী কমিটির অন্যতম সদস্য, ব্যারিস্টার মুহম্মদ জমির উদ্দিন সরকার স্যার রাত ৪ টা ১০ ঘটিকায়... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার ঘোষণা আলোচনায় থাকারই কৌশল মাত্র

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১২ ই জুলাই, ২০২৬ দুপুর ১:০৮

চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে প্রতিবেশী ভারতে পালিয়ে আশ্রয় নেওয়া সাবেক স্বৈরশাসক ও বর্তমানে বাংলাদেশে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার আগামী... ...বাকিটুকু পড়ুন

জন্মান্তরের ক্ষুধা

লিখেছেন ইসিয়াক, ১২ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:০৮




ঝিরিঝিরি বৃষ্টি, সেই সাথে গুমোট আকাশ। মেঘাচ্ছন্ন  আবহ । একটানা টুপটাপ আওয়াজ ছাড়া চারদিক সুনসান।বৃষ্টি তার ক্লান্তি কাটাতে  যেই একটু থমকে দাঁড়িয়েছে অমনি বুনো শালিকেরা নেমে এলো খাবারের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা খাদক ছিলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুলাই, ২০২৬ রাত ১১:৪৮


আজকে সংসদে অর্থমন্ত্রী আমির খসরু একটা এমন তথ্য দিলেন যেটা শুনে বাংলাদেশের আমজনতা রীতিমতো ক্যালকুলেটর হাতে বসে গেল। কথা হচ্ছে শেখ হাসিনার খাবার খরচ নিয়ে। কোন সালে কত টাকার... ...বাকিটুকু পড়ুন

×