আজ বিডিআর এর ঘটনার শেষ পরিনতি কি হতে পারে তা ভেবে ভয় হচ্ছে। প্রধানমন্ত্রী সধারন ক্ষমা ঘোষনা করার পরও বিডিআর জোয়ানরা শান্ত হচ্ছে না এই ঘটনাটাই বলে দেয়, অস্ত্র সমর্পন করার পরে তাদের ভাগ্য অনিশ্চিত। যদিও সেনাবাহিনী'র কর্মকর্তাদের কারনেই ঘটনার সুত্রপাত, তারপরও ঘটনার দায়ভার শেষে কার উপর চাপে সেটা ভাববার বিষয়।
আগামীকাল সকালেই তো আর বিডিআর এর নিজস্ব অফিসার দিয়ে এই বিশাল বাহিনী চলবে না। আর্মি অফিসারদেরকেই নেতৃত্ব দিতে হবে (দাবি মেনে নিয়ে নিজস্ব অফিসার নিয়োগ দিতে কয়েক বছর প্রয়োজন) সেই ক্ষেত্রে, বিদ্রোহীদের উপর ক্ষোভ তো তাদের থাকবেই। অন্যদিকে বাহিনীটিকে চালাতে "চেইন অফ কমান্ড" জোরদার করতে হবে (অন্তত এখনকার পরিস্থিতির পরে)। তাহলেও বিডিআর বিদ্রোহী জোয়ানদের বিদ্রোহ পরবর্তি ভবিষ্যত ....প্রশ্নবিদ্ধ। আমাদের দেশকে যদি আবার ৭ নভেম্বর পরবর্তি পরিস্থিতি তে পরতে হয়, তাহলে অন্তত এটুকু নিশ্চিত করে বলা যায় যে তা দেশের সার্বিক অবস্হার উপর খারপ প্রভাব ফেলবে। তাই যা সিদ্ধান্ত নেয়া হোক না কেন, ভবিষ্যতের কথা চিন্তা করে নেয়া উচিত, শুধু বর্তমানকে সামাল দেয়ার জন্য নয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


