তোমার কাছ থেকে নিয়েছি বিদায়,
হৃদয়ের রক্ত দিয়ে লিখলাম হেথায়,
এনয় সহজ, সাবলীল এ যেন হৃদয়কেই শুধু পুড়ায়।
সন্ধ্যার অন্ধকারের মৌনতা গ্রাস করছে আমায়,
সবুজ ঘাসের বুকে ঘাপটি মেরে বসে থাকা
শিয়ালের থাবায়, কাঁদছে শিরিন বকুল
অঝড়ে যেথায়।
এ নয় পা থেকে ধূলা মুছে ফেলা,
এ যেন জীবনকেই ঝরিয়ে ফেলা।
ধাবমান হরিণীর খুরে ক্ষত, মাটির ঢেলার
মত, গোপনে রক্ত জল মুছে ফেলা।
এ বিদায় সূর্যাস্তের সাথে, নয় দ্রিপ্রহরে,
এ যেন অমাবস্যার চাঁদের কান্নায় ঝরে
যাওয়া পাপিয়া।
এ জীবর আমার কাছে ছিলনা নিশায় স্বপন,
তবুও স্বপ্ন মনে হয় আজ,
বিদায় ক্ষনে, বিদায় যেন বদলে
দিয়েছে জীবনের অর্থ আজ।
এ যেন চামড়া তুলে নেয়ে বাবলা গাছ,
দেহের রক্তে রঞ্জিত তবুও নড়ে না,
বেদনার অলংকার সাজায় নিজেকে,
এ বিদায়ের মানে গাছ থেকে আপেল পড়া নয়,
এ যেন ফুল ফোটার আগেই কলি ঝড়ে পড়া।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

