আমি ছুতে পারি ব্যবিলনের ঝুলন্ত উদ্যান
অলকার মন্দার পুষ্প ,নীলিমার নীল ,
আকাশের তারা ,পূর্ণিমার চাঁদ,
আমার আঁচলের স্পর্শে ভাঙ্গাতে পারি তোমার ঘুম।
আমি ঝিলমের বাকাঁ স্রোতে
স্থির বিদ্যুতের ন্যায় দাড়িয়ে থাকতে পারি ,
আমি আকাশের মেঘের মাঝে
কল্পনায় তোমার ছবি আকিঁ ,
তোমার স্মরণে দুটি আখিঁ নিশীথে নির্ঘুম ।
বঙ্গোপসাগরের ঢেউয়ে,রোদের প্রখরতায় আমি দৃঢ়
কালবৈশাখীর তান্ডব নৃত্যে আমি অনঢ়।
শুধুই পারিনা তোমার দিকে তাকাতে
শীতল হৃদয় আমার অসাড় অক্ষম ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

