তুমি আসবেনা জীবনে আমার।
তুমি আমার কবিতায় আসবে বারবার।
তুমি উৎস আমার কবিতার ।
অমাবস্যার রাতে সুনসান নিস্তব্ধতার ,
আমি শুনব, তেলাপোকার উড়ার শব্দে
তোমার চলার শব্দ্।
টিকটিকির টিকটিক ডাকে,
তোমার ফিসফিস কন্ঠস্বর
আসবে কানে আমার।
পুরোনো বইয়ের সেলফ থেকে ভেসে আসা
তোমার গায়ের গন্ধ মাতাল করবে ,
নিস্তরঙ্গ জীবনকে আমার।
আর কবিতার বই গুলো
যখন আমার দিকে তাকাবে,
সুখকর কোন লাইন আমাকে হাসাবে।
মনকে ভারি করে তুলবে কোন ভাব কবিতা,
মনের মধ্যে ঠুনঠূন করে বাজবে ,
তোমাকে না পাওয়ার ব্যাথা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

