সত্যিকারের দোযখ কারে কয় আমি জানিনা
কেবলই পড়েছি কুরআন হাদীসে তার বর্ণনা।
যে তাপ হৃদয়কে পুড়ে করেছে ছাই
রেণু রেণু করে ছেড়েছে আমার মন
যে তাপ আমার মনের কেরেছে সবুজকে লাল
সেগুলো কি দোযখেরই মশাল?
আমি জ্বলছি দোযখের চেয়ও কঠিন অগ্নিতে
দেহের অভ্যন্তরে মনের খনিতে
যে আগুনের উৎস পাথরের সংঘর্সে।
কখনো বরফের ন্যায় এমন শীতল
বিবেক বিবেচনা, শরীর মন করে দেয় বিকল।
এমনই অদ্ভুদ উত্তাপে আমি অসাড়, অচল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

