স্বপ্ন দেখেছি কেবলই রাতের আঁধরে
দিনের আলোত যা হয়েছে মুহ্যমান ।
প্রাপ্য ছিলনা কিছু ,অপ্রাপ্তিই কাঁদিয়েছে তবু
অক্টোপাসের শিকার আমার সাকীর প্রাণ।
ফ্রিজে রাখা সেই রুপালি ইলিশ
নোনা জলের গন্ধ পাবেনা আর
রোদের তাপ আগুনের আচঁ থেকে মুক্ত
অতি শীতলতাই প্রয়াণ ঘটিয়েছে যার ।
কেবলই একটা মুখ দেয় চির সুখ ঘুমের ঘোরে
রবির প্রভাতে যা হয় বিদূরিত
যা করে পলায়ন শিকারির ভয়ে ধাবমান হরিণীর মত ।
রোদ্রের তাপে অধপচাঁ এই দৃষ্টি পাত
শিশিরের জলে হয় বিধৌত ।
দুপুরের খরা রৌদ্রে শুটকী মাছের মত
শুকিয়ে কাষ্ঠ হয় আমার স্বপ্ন যত ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

