আমি দেখছি কদমের পাঁপড়ি মেলা ভোর,
আরএকটি সন্ধা বর্ষা মুখর ।
তোমাকে দেখেছি আমি বিরহ বিধুর ।
পাল তোলা ডিঙি দুলছে
নদীর বুকে তীরের কাছাকাছি।
গাং শালিকের ঝঁক, ফুলে উঠানদী
আপন মনে বয়ে যাচছে নিরবধি ।
তুমিতো একটি হাত বাড়িয়ে দিয়েছিলে ,
নদীর ওপারে ঝড়ো হাওয়ায় দাঁড়িয়ে
জোয়ারের বেলায় ,ডিঙি নৌকার পানে ছেয়ে ,
তখন ভাটারটানে আমি মাঝ দরিয়ায় ।
তোমার চোখের জলে আবার জোয়ার
আসবে জানি ,ডুবে যাবে হিমালয়ের চূড়া
তীর খুজে মরব আমি ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

