আজ স্বার্থপরের মত
মনে মনে বলছিযে,কত?
আর চাইনা দিতে,
এবার চাই পেতে,
ভালোবাসার বিনিময়ে ভালোবাসা,
প্রেমের বিনিময়ে প্রেম।
ক্লাসের ফাঁকে ফাঁকে,
অন্যমনস্ক হয়েছি যে কতবার,
বলেছি নিজেরই অজান্তে,
তোমায় উদ্দেশ্য করে,
এবার দাও দাম! ভালোবাসা দিয়ে,
আমার এতদিনের ভালোবাসার।
আমি চাই হৃদয় নিংড়ানো ভালোবাসা,
সেটা হোক কল্যাণময়,অথবা সর্বনাশা,
চির পবিত্র,চির শান্তির সুধা,
অথবা চির জীবনের হোক না দূর্দশা,
হে প্রিয়তম,হে সখা!
দাও আমায় সে ভালবাসা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

