
আমাদের প্রত্যেকের জীবনে এখনকার পর্যন্ত যে ৯০ ভাগ সমস্যা চলছে ও সমাজের যে ৯০ ভাগ সমস্যা আছে তা এখান থেকে শুরু হয়েছে এবং সমাধানও এখানেই হবে। অন্য কোন উপায়ে হবে না ? আমাদের ভরসাই বাবা মা, তারা আমাদের শিখায় কি---কিভাবে সময়কে কাজে লাগাতে হবে? কিভাবে চলতে হবে,কিভাবে বড় হতে হবে,ভালো কাজ -মন্দ কাজ, ভালো ব্যবহার, বন্ধুদের সাহায্য, ছোটদের আদর, জীবনের প্রতি দায়িত্ব কি? নিজের প্রতি দায়িত্ব কি? কিভাবে কাজকে ভালবাসতে হবে? কিভাবে পড়ালেখা করতে হবে?নিজের স্বাস্থ্যের প্রতি কিভাবে খেয়াল রাখতে হবে? বড়দের সম্মান কিভাবে করতে হবে?
তারা আমাদের যা শিখাবে তাইতো শিখবো ভুল হলে ভুল শিখবো- ভালো হলে ভালো শিখবো। এটাই চরম সত্যি মানতেই হবে । আর এভাবেই এক ঘর হতে আরেক ঘরে ছড়াতে থাকে। আজকে আমাদের ঘরে হচ্ছে তো কালকে আপনাদের ঘরে হবে। আজকে তারা আমাদের বাবা মা কালকে আমরাও কারো বাবা মা হবো।আমরা যা শিখেছি আমাদের ছেলেমেয়েরাও আমাদের কাজ থেকে তাই শিখবে।এভাবেই একটি ঘর থেকে সমাজ তৈরি হয়ে থাকে।
সহজ ব্যাপার শিখছি ঘর থেকে ব্যবহার করছি সমাজে, ঘর হচ্ছে আমাদের প্রথম স্কুল। যেখানে বাবা মা হচ্ছে আমাদের শিক্ষক। আমাদের বাবা মাও এভাবে তাদের বাবা মা হতে শিখে এসেছে।
কিন্তু তারা এখনও সবই ভুল শিখাচ্ছে---যার ফলাফল কেউ কারো না, বাবা মা, ভাই-বোন, বন্ধুত, আত্মীয়তা। শেষে কি হচ্ছে- আজকে আমি ভুগছি -কালকে আপনি ভুগবেন- তারপরে সমাজ ভুগবে এতে কোন সন্দেহ নেই। কারণ খুজতে গেলে কেউ খুজে পাবে না ?

সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১৫ ভোর ৬:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




