
মেয়েদের অতীতের সাথে বর্তমান সেতু,আর পুরুষের বর্তমানের সঙ্গে ভবিষ্যতের সেতু। বিয়ে করা ভালো কিন্তু প্রতিপালনে অক্ষম হলে না করা ভাল।আমাদের ঘরের বোনদের জন্য ভালো ছেলে দেখি, ছেলে কি করে তাও ভালোভাবে দেখি এটাই সত্যি। ছেলেরা সবসময় ধরে নেয় মেয়েরা ছলনা করে অন্য ঘরে চলে যায়।কিছু হয়ত হতে পারে, কিন্তু অপেক্ষায় যারা থাকে তাদের সংখ্যা অনেক বেশি।
১।মেয়েদের যখন বিয়ের কাজ আসে, ছেলেরা তখন ছাত্র না হয় বেকার থাকে অথবা উপার্জন করে না। ছেলেরা তখন কি করবে ?
২।মেয়েদের ১৬-১৮ বৎসর সময়ের তাদের বিয়ে হয়ে যায়। আর কত সময় অপেক্ষায় থাকবে ? মেয়েরা তখন সাড়া না পেয়ে ফিরে চলে যায়।
৩। মেয়েরা তাদের নিশ্চয়তা সবসময় খোঁজে যেমনঃ খাবারের,থাকার জায়গা,কাপড়,চিকিৎসা,ঘরের আসবাপত্র,বাচ্চা হলে তাদের খরচ কিভাবে আসবে ? কারো কাজ থেকে ধার করে কখনো নয়।
৪। মেয়েরা বাৎসরিক ভাবনাও ভাবে যেমন-বৈশাখী,জন্মদিন,মেরিজ-ডে, ভালবাসা দিবস ,একুশে ফেব্রুয়ারী,শবেবরাত,শবেমেরাজ ,রমজান,ঈদ উল ফিতর,কুরবানি ইদ,বিজয় দিবস,বিয়ের দাওয়াতের সালামি,রিকশা ভাড়া,বাস ভাড়া।
৫। কোনভাবে যদি ছেলের উপর ভরসা না পায়, তখন কি করবে ? সবকিছু ছেড়ে চলে আসবে। সবার মনে রাখা দরকার একবারের জন্য কে আসে ছেলেরা না কি মেয়েরা ????????

সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০১৫ দুপুর ১:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




